অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি এবং নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি এবং নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো।”—নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি এবং নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো।

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে?

বাতাসে উপস্থিত বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড বাতাসে ভাসমান জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় এবং বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে। একেই অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে।

অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি

অ্যাসিড বৃষ্টির ফলে পরিবেশে যে মারাত্মক ক্ষতিগুলো হয়, তার মধ্যে প্রধান দুটি হলো –

  • মাটির ক্ষতি – মৃত্তিকার বা মাটির অম্লতা বেড়ে যায়, ফলে মৃত্তিকায় বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
  • জলজ জীবের মৃত্যু – জলাশয়ের জলের অম্লতা বেড়ে যায়, এর ফলে জলে বসবাসকারী মাছসহ বাকি জীবদের মৃত্যু ঘটে।

অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণ করার দুটি উপায়

অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণ করার প্রধান দুটি উপায় হলো –

  1. বৃক্ষরোপণ – পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে।
  2. জ্বালানির ব্যবহার হ্রাস – জীবাশ্ম জ্বালানির (যেমন – কয়লা, পেট্রোলিয়াম) দহন কমাতে হবে।

আরও পড়ুন – যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের পরিবেশদূষণ অংশ থেকে অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা পড়া বুঝতে অসুবিধা থাকলে, সরাসরি আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও।

জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও।

যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো।

যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো

শব্দদূষণের উৎসগুলি কী কী? মানুষের ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা করো।

শব্দদূষণের উৎস ও মানুষের ওপর এর প্রভাব

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও।

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি এবং নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো।

যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো

শব্দদূষণের উৎস ও মানুষের ওপর এর প্রভাব

মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো।