এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো/ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো। স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো/ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো। স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো/ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো। স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?
আমাদের বর্তমান জীবনচর্যায় (ইতিহাস গবেষণার ক্ষেত্রে) ইন্টারনেটের ব্যবহার এক বহুল প্রচলিত বিষয় এবং এর কিছু বিশেষ সুবিধাও রয়েছে।
প্রথমত, দেশ-বিদেশের বিভিন্ন নথিপত্র ইন্টারনেটে আপলোড করা থাকে। ‘গুগল’ নামক সার্চ ইঞ্জিনের সাহায্যে সামান্যতম পরিশ্রমে ঘরে বসেই এই তথ্য ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করা যায়।
দ্বিতীয়ত, ইন্টারনেট জ্ঞানলাভের অত্যন্ত সাশ্রয়ী এক মাধ্যম। এর সাহায্যে নামমাত্র খরচে তথ্যাদি আহরণ করা সম্ভব।
স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?
স্থানীয় ইতিহাসচর্চায় একটি ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সত্ত্বা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় স্থানীয় ইতিহাসচর্চায়। ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাসচর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে Total History জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো/ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো। স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করেছি। এই “ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো/ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো। স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment