আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে 'সোমপ্রকাশ' সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।

বঙ্গীয় জাতীয় জাগরণ ও সাংবাদিকতার ইতিহাসে ‘সোমপ্রকাশ’ একটি উল্লেখযোগ্য নাম।

  • প্রকাশ – 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক ‘সোমপ্রকাশ’।
  • ঐতিহাসিক গুরুত্ব – উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ‘সোমপ্রকাশ’ ছিল শিক্ষিত, উদারপন্থী, বাঙালি মধ্যবিত্তের অন্যতম প্রধান মুখপত্র। পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর মার্জিত রুচি, প্রাঞ্জল ভাষা ও নির্ভীক সমালোচনা। দিনের পর দিন এই পত্রিকায় প্রকাশিত হয়েছে সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত নির্ভীক বক্তব্য। বিধবা বিবাহ, বহুবিবাহ, শিক্ষাবিস্তার, বিজ্ঞানচর্চা, কৃষকদের দুরাবস্থা প্রভৃতি সম্পর্কে নানাবিধ প্রতিবেদন এতে নিয়মিত প্রকাশিত হত। অত্যাচারি নীলকর ও দমন-পীড়ন মূলক নীলচাষের বিরুদ্ধে সংগ্রামীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সোমপ্রকাশ। এককথায়, ‘সোমপ্রকাশ’ ছিল বঙ্গীয় জাতীয় জাগরণের এক নির্ভরযোগ্য দলিল।
  • নিষেধাজ্ঞা – ‘সোমপ্রকাশ’ পত্রিকায় স্বাদেশিকতার নিরন্তর প্রচার ও ব্রিটিশের চণ্ডনীতির কঠোর সমালোচনা করা হতে থাকলে লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে এই পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেন।
  • পুনঃপ্রকাশ – পরবর্তীতে লর্ড রিপন 1880 খ্রিস্টাব্দে এই দমনমূলক আইন প্রত্যাহার করে নিলে ‘সোমপ্রকাশ’ পুনঃপ্রকাশিত হতে শুরু করে।
  • মন্তব্য – নিরপেক্ষতা ও স্বৈরাচার বিরোধিতার এক মূর্ত প্রতীক ‘সোমপ্রকাশ’। মহেন্দ্রনাথ বিদ্যানিধি লিখেছেন – ‘যাহার আবির্ভাবে ও প্রভাবে সংবাদপত্র মহলে হুলস্থূল পড়ে, তাহাই সোমপ্রকাশ।’

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিষয়সংক্ষেপ