এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের চতুর্থ পাঠের প্রথম অধ্যায়, ‘খেয়া’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘খেয়া’ কবিতাটি কার রচনা?
- সুকুমার রায়
- দ্বিজেন্দ্রলাল রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
উত্তর – 3. রবীন্দ্রনাথ ঠাকুর
‘খেয়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ কাব্যগ্রন্থ থেকে সংকলিত? –
- কড়ি ও কোমল
- পুনশ্চ
- চৈতালি
- নবজাতক
উত্তর – 3. চৈতালি
‘খেয়া’ কবিতাটি কবি কবে রচনা করেছিলেন?
- 18 চৈত্র, 1302 বঙ্গাব্দ
- 18 ভাদ্র, 1302 বঙ্গাব্দ
- 19 জ্যৈষ্ঠ, 1302 বঙ্গাব্দ
- 22 শ্রাবণ, 1341 বঙ্গাব্দ
উত্তর – 1. 18 চৈত্র, 1302 বঙ্গাব্দ
‘খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে’ – ‘খেয়া’ শব্দটির অর্থ হল –
- নৌকা
- নৌকার মাঝি
- নদী
- বড়ো জলাশয়
উত্তর – 1. নৌকা
খেয়া নৌকার কাজ হল –
- যাত্রীদের বিদেশে পাঠানো
- হাটে পাঠানো
- পারাপার করা
- আনন্দ দেওয়া
উত্তর – 3. পারাপার করা
‘পারাপার’ শব্দের অর্থ –
- নৌকা পার হওয়ার জন্য প্রদেয় বিশেষ মূল্য
- উভয় তীর আছে যার
- নদীর তীরের ছোটো নৌকা
- একপার থেকে অন্য পারে যাওয়া
উত্তর – 4. একপার থেকে অন্য পারে যাওয়া
খেয়া নৌকা কোথায় পারাপার করে? –
- গঙ্গা নদীতে
- নদীস্রোতে
- যমুনাতে
- সাগরে
উত্তর – 2. নদীস্রোতে
খেয়াতে কারা যাওয়া-আসা করে? –
- নদী তীরবর্তী দুই গ্রামের মানুষজন
- শহরের লোকজন
- পণ্যসামগ্রীসহ
- গ্রাম ও শহরের মানুষ
উত্তর – 1. নদী তীরবর্তী দুই গ্রামের মানুষজন
খেয়া নৌকার যাত্রীরা কোথায় যায়? –
- কেউ ঘরে কেউ বাইরে
- কর্মস্থলে
- ভ্রমণে
- শিকারে
উত্তর – 1. কেউ ঘরে কেউ বাইরে
খেয়া নৌকার যাত্রীরা কোথা থেকে আসে? –
- ঘর
- বাহির
- বিদেশ
- স্বর্গলোক
উত্তর – 1. ঘর
নদীর দুই তীরে আছে –
- একটি গ্রাম
- দুটি গ্রাম
- তিনটি গ্রাম
- মাঠ
উত্তর – 2. দুটি গ্রাম
‘দুই তীরে দুই গ্রাম আছে’ ___। –
- অজানা
- জানাশোনা
- পরিচিত
- ভ্রান্ত
উত্তর – 2. জানাশোনা
নদীর দুই তীরে কাদের মধ্যে জানাশোনা আছে?’ –
- দুই ভাইয়ের মধ্যে
- দুটি গ্রামের মধ্যে
- ব্যবসায়ীদের মধ্যে
- বন্ধুবান্ধবের মধ্যে
উত্তর – 2. দুটি গ্রামের মধ্যে
খেয়া নৌকা কতক্ষণ নদী পারাপার করে? –
- শুধুমাত্র সকালবেলায়
- শুধুমাত্র সন্ধ্যাবেলায়
- সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
- সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত
উত্তর – 3. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
কবিতায় যে বিশেষ সময়ের উল্লেখ আছে সেটি হল –
- ঊষা
- বিকাল
- সকাল থেকে সন্ধ্যা/সারাদিন
- গোধূলি
উত্তর – 3. সকাল থেকে সন্ধ্যা/সারাদিন
‘আনাগোনা’ শব্দের অর্থ –
- আসা-যাওয়া
- আসা
- যাওয়া
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 1. আসা-যাওয়া
‘পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ’ – ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ –
- কলহ
- ক্ষতি
- পূর্ণও
- শূন্য
উত্তর – 1. কলহ
পৃথিবীতে দ্বন্দ্ব আর সর্বনাশের ফলে গড়ে ওঠে –
- নতুন নতুন সভ্যতা
- নতুন নতুন ইতিহাস
- নতুন নতুন মানবজীবন
- নতুন নতুন প্রাণ
উত্তর – 2. নতুন নতুন ইতিহাস
নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে –
- গ্রামে
- শহরে
- পৃথিবীতে
- মানবসমাজে
উত্তর – 3. পৃথিবীতে
কোন্ বিষয়ের জন্য পৃথিবীতে নতুন ইতিহাস গড়ে? –
- দুঃখ-আনন্দ
- চাওয়া-পাওয়া
- দ্বন্দ্ব-সর্বনাশ
- আলো-অন্ধকার
উত্তর – 3. দ্বন্দ্ব-সর্বনাশ
‘___ কত ফুটে আর টুটে’ – শূন্যস্থানে যেটি বসবে সেটি হল –
- নদীস্রোতটি
- সোনার মুকুট
- লোহার শিকল
- সভ্যতার আলো
উত্তর – 2. সোনার মুকুট
‘সোনার মুকুট কত ফুটে আর টুটে!’ – টুটে’ শব্দের অর্থ হল –
- খসে পড়ে
- যুক্ত হওয়া
- বাঁধন
- বেঁধে রাখা
উত্তর – 1. খসে পড়ে
নব নব সভ্যতার উন্মেষে কী কী তৈরি হওয়ার কথা কবি বলেছেন? –
- অর্থ, সম্পদ
- হলহল, সুধা
- হিংসা, দ্বেষ
- প্রশান্তি
উত্তর – 2. হলহল, সুধা
‘হলাহল’ শব্দটির অর্থ কী? –
- অমৃত
- সরবত
- লাঙল
- বিষ
উত্তর – 4. বিষ
‘সুধা’ শব্দের অর্থ কী? –
- পৃথিবী
- সুন্দর
- অমৃত
- আকাশ
উত্তর – 3. অমৃত
‘কেবা জানে নাম’ বলতে কী বোঝানো হয়েছে? –
- কেউ জানে
- তুমি জানো
- রাজা জানে
- কেউ জানে না
উত্তর – 4. কেউ জানে না
‘দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম।’ – ‘দোঁহা’ শব্দের অর্থ হল –
- এক
- দুই
- দ্বাদশ
- দশ
উত্তর – 2. দুই
‘দোঁহা-পানে’ কারা চেয়ে আছে? –
- দুজন বন্ধু
- দুটি পাখি
- দুটি গ্রাম
- দুটি ছাগলছানা
উত্তর – 3. দুটি গ্রাম
‘খেয়া’ কবিতায় বর্ণিত গ্রাম দুখানি কাদের দিকে চেয়ে আছে? –
- পরস্পরের দিকে
- শহরের দিকে
- আকাশের দিকে
- খেয়া নৌকাটির দিকে
উত্তর – 1. পরস্পরের দিকে
নদীস্রোতে চিরদিন বয়ে চলে –
- খেয়া
- পারাপার
- শ্যাওলা
- নৌকারোহী
উত্তর – 1. খেয়া
কবিতায় উল্লিখিত ‘খেয়া’ কতদিন ধরে নদী পারাপার করছে? –
- কয়েকদিন ধরে
- কয়েক বছর ধরে
- চিরদিন ধরে
- সম্ভবত এক যুগ ধরে
উত্তর – 3. চিরদিন ধরে
কবিতায় ‘নদী’ কীসের প্রতীক? –
- মৃত্যুর
- আনন্দের
- বন্ধুত্বের
- জীবনের
উত্তর – 4. জীবনের
উল্লিখিত কবিতায় বারবার যে-কটি গ্রামের প্রসঙ্গ এসেছে তা হল –
- দশটি
- তিনটি
- দুটি
- চারটি
উত্তর – 3. দুটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কোন্ কাব্যগ্রন্থ থেকে ‘খেয়া কবিতাটি গৃহীত?
‘খেয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?
‘খেয়া’ কোন্ জাতীয় শব্দ?
‘খেয়া’ কবিতায় কটি পঙক্তি আছে?
খেয়ায় করে যাত্রীরা কোথায় যায়?
‘জানাশোনা’ শব্দের মাধ্যমে কী বলা হয়েছে?
কবিতায় বর্ণিত নদীতটে কী আছে?
দুই গ্রামে কারা আনাগোনা করে?
গ্রাম দুটির সম্পর্ক কীরূপ?
পৃথিবীতে কখন সর্বনাশ নেমে আসে?
পৃথিবীতে কবি কী ঘটতে দেখেছেন?
কোন্ ইতিহাসের কথা কবি কবিতায় বলতে চেয়েছেন?
কী নিয়ে গড়ে উঠেছে নতুন নতুন ইতিহাস?
রক্তপ্রবাহে কবি কী দেখেছেন?
‘সোনার মুকুট’ বলতে কবি কী বুঝিয়েছেন?
‘ফুটে আর টুটে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
সভ্যতার ‘তৃষ্ণা ক্ষুধা’ কী?
কবি ‘ক্ষুধা’ কথাটি কেন ব্যবহার করেছেন?
‘হলাহল’ শব্দের অর্থ কী?
হলাহল কোথা থেকে ওঠে?
সুধা কী?
সুধা আসে কোথা থেকে?
হলাহল, সুধার উল্লেখ কবি কেন করলেন?
‘কেবা জানে নাম’ – কাদের নামের কথা বলা হয়েছে?
কাদের নাম অজানা থেকে যায়?
‘দোঁহা-পানে’ বলতে কী বোঝানো হয়েছে?
গ্রাম দুটি কীভাবে অবস্থান করছে?
দুটি গ্রাম কেন চেয়ে আছে?
গ্রাম দুটির পরস্পরের দিকে চেয়ে থাকার অর্থ কী?
‘খেয়া’ কবিতায় উল্লিখিত খেয়া কতদিন চলে?
খেয়ার চলন কীরূপ?
খেয়া নৌকোর কাজ কী?
যাত্রীরা কীসের জন্য খেয়ায় ওঠে?
ঘরে কারা ফেরে?
খেয়া নৌকার অন্য যাত্রীরা কী করে?
‘খেয়া’ কবিতার শেষ পঙক্তিতে কবি কী বলেছেন?
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের চতুর্থ পাঠের প্রথম অধ্যায়, ‘খেয়া’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন