আজও ছিল আমার সঙ্গে। – কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো।

Rahul

Home » আজও ছিল আমার সঙ্গে। – কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “আজও ছিল আমার সঙ্গে।” – কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজও ছিল আমার সঙ্গে। - কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো।

“আজও ছিল আমার সঙ্গে।” – কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো।

উদ্দিষ্ট ব্যক্তি – কোনি যখন সাঁতার কাটে তখন জলের নীচে তাকিয়ে তার মনে হয়, তার সঙ্গে সঙ্গে আর-একটা মুখও যেন এগিয়ে চলেছে। জুপিটার ক্লাব আয়োজিত প্রতিযোগিতাতেও কোনি এই মুখটা দেখতে পেয়েছে। মুখটা কোনির দাদা কমলের। কোনি যখন সাঁতার কাটে তখন যেন জলের নীচে তার দাদা কমলও তার সঙ্গে থাকে।

বক্তার সঙ্গে-থাকা – ক্ষয়রোগে ভুগে কমলের অকালমৃত্যু হয়েছে। কিন্তু কোনি কল্পনায় তার দাদাকে সবসময় দেখতে পায়। কোনি জানে, দাদারও স্বপ্ন ছিল বড়ো সাঁতারু হওয়ার। সে-ও স্বপ্ন দেখত অলিম্পিকে অংশ নেওয়ার। কিন্তু চরম দারিদ্র্য তার স্বপ্ন ভেঙে দেয়। তাই কমল চেয়েছিল বড়ো সাঁতারু হয়ে কোনি যেন কমলের সেই দুঃখ আর আক্ষেপ ঘুচিয়ে দেয়। দাদার ভালোবাসা কোনি কখনও ভুলতে পারে না। সবসময় কোনি যেন তার দাদার ছায়া দেখতে পায়। সে যখন সাঁতার কাটে তখন কমল যেন জলের তলায় তার সঙ্গে সঙ্গে এগিয়ে যায়, তাকে আরও দ্রুত সাঁতার কাটার উৎসাহ দেয়। আসলে কমলের ইচ্ছা পূরণ করতে কোনি বদ্ধপরিকর। তাই সে মনে করে, তাকে উৎসাহ দিতেই কমল জলের নীচে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলে।

আরও পড়ুন, স্টেট চ্যামপিয়নশিপে কি হলো, সেটা তো তুমি নিজেই দেখেছ। – কে, কখন কথাটি বলেছিল? প্রকৃত ঘটনাটি কী ছিল?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আজও ছিল আমার সঙ্গে।” – কার থাকার কথা বলা হয়েছে? সে কীভাবে বক্তার সঙ্গে ছিল ব্যাখ্যা করো। তা নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, আপনি টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর