বানডাকা কাকে বলে? নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বানডাকা কাকে বলে? নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বানডাকা কাকে বলে? নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বানডাকা কাকে বলে নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন
বানডাকা কাকে বলে নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন

বানডাকা কাকে বলে?

বানডাকার সংজ্ঞা – ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে প্রবল জলোচ্ছাস সহ প্রবেশ করলে, নদীর স্রোত ও দুই পাড়ের বাধায় সেটি আরও বেশি ফুলে উঠে খাড়া দেয়ালের মতো হয়ে অগ্রসর হয়, একে বানডাকা বলে।

বানডাকার বৈশিষ্ট্য –

  • এটি ভরা কোটালের সময় হয়।
  • জোয়ার ও ভাটার মধ্যে জলের উচ্চতার তারতম্য কমপক্ষে 6 মিটার হয়।
  • দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায়।

বানডাকার উদাহরণ – ভাগীরথী-হুগলী, টেমস, আমাজন, ইয়াংসি-কিয়াং প্রভৃতি নদীতে বানডাকা দেখা যায়।

বানডাকার শর্ত –

  • ফানেল আকৃতি নদী মোহনা।
  • মোহনার কাছে বালুচরের উপস্থিতি।
  • নদীর স্রোতের বেগ বেশি।
  • কম ঢালযুক্ত নদী খাত।
  • প্রবল জোয়ার।

বানডাকার প্রভাব –

  • নৌকো ও স্টীমার ডুবে যায়।
  • নদী বাঁধ ভেঙে বন্যা হয়।

নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?

নদীতে বানডাকা ঘটার কারণ –

জোয়ারের সময় সমুদ্রের বিপুল জলরাশি নদী মোহানা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে নদী খাতের মধ্য দিয়ে জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবেশ করাকে বানডাকা বলে। বর্ষাকালে এর প্রাবল্য বৃদ্ধি পায়। প্রবল বর্ষার সময় ভরা কোটালে (হুগলি) নদীতে জলস্ফীতির মাত্রা 10 মিটার পর্যন্ত উচ্চতা লাভ করে। এই অবস্থাকে দুটি ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সঙ্গে তুলনা করা হয় যা ষাঁড়াষাঁড়ির বান নামে পরিচিত। হুগলি, ইয়াংসি-কিয়াং, টেমস, আমাজন প্রভৃতি নদীতে বান ডাকে।

নদীতে বানডাকার কারণগুলি হল –

  • নদী মোহানা ফানেলাকৃতির হলে অর্থাৎ নদীমুখ চওড়া ও নদীখাত সংকীর্ণ হলে।
  • নদী মোহানাতে বালির চর থাকলে অর্থাৎ অগভীর হলে।
  • নদীতে অধিক প্রবল স্রোত থাকলে।
  • নদী মৃদু বা স্বল্পঢালে সমুদ্রে মিশলে নদীতে প্রবল বানডাকে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বানডাকা কাকে বলে? নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “বানডাকা কাকে বলে? নদীতে বানডাকার ঘটনা ঘটে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর