বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো।

বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো।

সূচনা –

উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার ছোঁয়া লেগে বাঙালি সমাজে এক স্বাধীন যুক্তিবাদী ও মানবতাবাদি ভাবধারার আবির্ভাব ঘটে। মধ্যযুগীয় কুসংস্কারের কালিমা অপসারিত হয়ে নতুন আঙ্গিকে দেখা দেয় নতুন চেতনা যুক্তিবাদ ও দেশপ্রেম। এর প্রভাবে ধর্ম সমাজ শিক্ষা সাহিত্য দর্শন রাজনীতি সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে এক অভূতপূর্ব অগ্রগতি ঘটে । প্রাচ্য-পাশ্চাত্যের সমন্বয়ে বাঙালির ভাবজগতের সৃষ্ট এই অগ্রগতিই বাংলার নবজাগরণ নামে পরিচিত।

বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি –

উনিশ শতকে সংঘটিত বাংলার নবজাগরণের ফলাফল ছিল সুদূরপ্রসারী। যথা –

  • মুদ্রণ শিল্পের বিকাশ, পাশ্চাত্য শিক্ষার প্রসার ও নানা পত্রপত্রিকার আবির্ভাব ভাব জগতে এক বিপ্লবের সৃষ্টি করে।
  • নবজাগরণের ঢেউ পরাধীন বাঙ্গালীদের মনে এক জাতীয়তাবাদের ভিত্তি প্রস্তর স্থাপন করে।
  • বাংলার নবজাগরণ মানুষের মধ্যে যুক্তিবাদী মানসিকতার বুনিয়াদ নির্মাণ করেছিল।
  • বাংলার নবজাগরণের ফলে ধর্মীয় ক্ষেত্রে কুসংস্কার দূরীভূত হয় এবং আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।

বাংলার নবজাগরণ এর সীমাবদ্ধতা –

এই নবজাগরণের প্রভাব শুধুমাত্র শহর কলকাতা কেন্দ্রিক ছিল।
মুষ্টিমেয় উচ্চবিত্ত ও উচ্চ শিক্ষিত লোকের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল। সর্বসাধারণের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি।
নবজাগরণের নেতারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা প্রভাবিত।
এই নবজাগরণ মূলত উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। নিম্নবর্ণ এবং মুসলিম সমাজে এই নবজাগরণ এর কোনো প্রভাব পড়েনি।

নবজাগরণ সংক্রান্ত বিতর্ক –

উনিশ শতকে বাংলার বুকে সংঘটিত এই নবজাগরণের প্রকৃতি ও চরিত্র নিয়ে পণ্ডিত মহলে নানা মত পার্থক্য বিদ্যমান। যথা –

  • রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন,রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ উনিশ শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতি ও সংস্কার আন্দোলনের কারণে একে নবজাগরণ বলে অভিহিত করেছেন।
  • ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার এবং অধ্যাপক সুশোভন সরকারের মতে বাংলার নবজাগরণ ব্যাক্তি ও গভীরতার দিক থেকে ইউরোপের রেনেসাঁসকে অতিক্রম করেছে।
  • ঐতিহাসিক বিনয় ঘোষ, সুপ্রকাশ রায়, অরিন্দম পোদ্দার, সুমিত সরকার প্রমূখ একে প্রকৃত অর্থে নবজাগরণ মানতে নারাজ। তাঁদের মতে এটি “অতিকথন”।
  • ঐতিহাসিক বিনয় ঘোষ নবজাগরণের ঘটনাকে “ঐতিহাসিক প্রতারণা” বলে মন্তব্য করেছেন।
  • ডক্টর সুমিত সরকারের মতে এই জাগরণ ইংরেজের “নকল নাটক” ছাড়া আর কিছু নয়।

উপসংহার –

একাধিক ত্রুটি যুক্ত হলেও, উনিশ শতকে বাংলার বুকে সংঘটিত এই নবজাগরণের গুরুত্ব অপরিসীম। এই নবজাগরণী বাংলার বাংলার ফটো কোথায় আমূল পরিবর্তন ঘটায়, যা নবভারতের আবির্ভাবকে ত্বরান্বিত করেছিল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর