এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝো।
বায়ুর উচ্চচাপ – যখন কোনো নির্দিষ্ট জায়গার বায়ুতে বেশি বায়ুকণা থাকে, তখন সেই বায়ুর ওজন ও চাপ বেশি হয়। তখন সেখানে উচ্চচাপ তৈরি হয়। ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর চাপ সাধারণত বেশি হয়, কারণ নিচের স্তরের ওপর ওপরের বায়ুর চাপ পড়ে।
বায়ুর নিম্নচাপ – যখন বায়ুতে কম বায়ুকণা থাকে, তখন সেই বায়ুর ওজন ও চাপ কম হয়। একে নিম্নচাপ বলা হয়। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বায়ুর চাপ তত কমে।
বায়ুচাপ মাপার উপায় – বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয়। যদি ব্যারোমিটারে চাপ 1013 মিলিবার বা তার বেশি দেখায়, তাহলে সেটা উচ্চচাপ বোঝায়। আর যদি চাপ 986 মিলিবার বা তার কম হয়, তাহলে সেটা নিম্নচাপ বোঝায়।
অশ্ব অক্ষাংশ – আগে জাহাজে জলের খরচ কমানোর জন্য নাবিকেরা ঘোড়াগুলো সমুদ্রেই ফেলে দিত। এই ঘটনা বেশি দেখা যেত 25° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। তাই এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে অশ্ব অক্ষাংশ বা Horse Latitudes।

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো।
বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য –
| বিষয় | উচ্চচাপ | নিম্নচাপ |
| সংজ্ঞা | পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো স্থানে বায়ুর চাপ বেশি হলে, তাকে উচ্চচাপ বলে। | পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো স্থানে বায়ুর চাপ কম হলে, তাকে নিম্নচাপ বলে। |
| অবস্থান | উচ্চ অক্ষাংশে বিশেষত দুই মেরু অঞ্চলে বেশির ভাগ সময়ই উচ্চচাপ বিরাজ করে। | নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা যায়। |
| বায়ুচাপের মাত্রা | এক্ষেত্রে বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হয়। | এক্ষেত্রে 986 মিলিবার বা তার কম হয়। |
| বায়ুপ্রবাহ | বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে অনুভূমিকভাবে এবং উপর থেকে নীচের দিকে চলাচল করে। | বায়ু পরিধি থেকে কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে প্রবাহিত হয় এবং নীচ থেকে উপরের দিকে চলাচল করে। |
| আবহাওয়া | মেঘহীন, বৃষ্টিহীন পরিষ্কার শান্ত আবহাওয়া থাকে। | মেঘ, বৃষ্টি, ঝড়সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment