ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও
ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও

ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও।

গম ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এবং বর্তমানে ভারত গম উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। ভারতে শীতকালীন ও বাসন্তিক এই দু-ধরনের গমের চাষ করা হয়ে থাকে। ভারতের উল্লেখযোগ্য গম উৎপাদক রাজ্য ও অঞ্চলগুলি হল –

উত্তরপ্রদেশ –

গম উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান ভারতে প্রথম। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 3.19 কোটি টন। উত্তরপ্রদেশের গঙ্গা-যমুনা দোয়াব ও রোহিলখণ্ড সমভূমি অঞ্চল প্রধান গম উৎপাদক অঞ্চল। এই রাজ্যের উল্লেখযোগ্য গম উৎপাদক জেলাগুলি হল – মোরাদাবাদ, মিরাট, বাদাউন, মুজঃফরনগর প্রভৃতি। ভারতের মোট গম উৎপাদনের 28.74 শতাংশ এই রাজ্যে উৎপন্ন হয়।

পাঞ্জাব –

বর্তমানে পাঞ্জাব ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গম উৎপাদক দেশ। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 1.79 কোটি টন। হেক্টর প্রতি গমের উৎপাদনে এই রাজ্য প্রথম। পাঞ্জাবে আধুনিক পদ্ধতিতে উন্নত যন্ত্রপাতির সাহায্যে গম চাষ করা হয়। এই রাজ্যের গম উৎপাদক জেলাগুলি হল – ফিরোজপুর, জলন্ধর, ফরিদকোট, লুধিয়ানা, ভাটিণ্ডা, পাটিয়ালা প্রভৃতি। ভারতের মোট গম উৎপাদনের 17.20 শতাংশ এই রাজ্যে উৎপন্ন হয়।

মধ্যপ্রদেশ –

2017-18 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ 1.59 কোটি টন গম উৎপন্ন করে তৃতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের উল্লেখযোগ্য গম উৎপাদক অঞ্চলগুলি হল – সগর, রাইসেন, বিদিশা, গোয়ালিয়র প্রভৃতি।

অন্যান্য গম উৎপাদক রাজ্য –

  • হরিয়ানা – কর্নাল, কুরুক্ষেত্র, সোনেপত, হিসার, ঝিন্দ।
  • রাজস্থান – ভরতপুর, গঙ্গানগর, আলওয়ার, কোটা।
  • বিহার ও ঝাড়খণ্ড – ভোজপুর, মুঙ্গের, পূর্ণিয়া।

এ ছাড়া অন্যান্য গম উৎপাদক রাজ্যগুলি হল – মহারাষ্ট্র, গুজরাট পশ্চিমবঙ্গ প্রভৃতি।

ভারতের উল্লেখযোগ্য গম উৎপাদক রাজ্যসমূহ (2017-2018) –

রাজ্যউৎপাদন (কোটি টন)
উত্তরপ্রদেশ3.19
পাঞ্জাব1.79
মধ্যপ্রদেশ1.59
ভারতের গম উৎপাদক অঞ্চল
ভারতের গম উৎপাদক অঞ্চল

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর