ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।

Rahul

Home » ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো
ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো

ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।

অথবা, কৃষিজ ফসলের স্বল্প উৎপাদনশীলতার কারণ কী?

ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও ভারতীয় কৃষি পদ্ধতি বর্তমানে প্রাচীন ও অনুন্নত। ভারতীয় কৃষির সমস্যাগুলি হল –

হেক্টর প্রতি শস্যের কম উৎপাদন –

ভারতীয় কৃষির একটি প্রধান সমস্যা হল হেক্টর প্রতি শস্যের উৎপাদন অনেক কম। এই অবস্থার জন্য যথাসময়ে পর্যাপ্ত জলের অভাব, জমির উর্বরতা শক্তির অভাব, সার ও উৎকৃষ্ট বীজের অভাব, কৃষিজমি বণ্টনের অব্যবস্থা প্রধানত দায়ী।

ক্ষুদ্র ও অখণ্ডিত কৃষি জোত –

ভারতে কৃষিজোতগুলির আয়তন ছোটো ও অখণ্ডিত হওয়ায় জনপ্রতি ও পরিবার পিছু জমির পরিমাণ অত্যন্ত কম, যথা – 0.42 ও 2.06 হেক্টর।

প্রাকৃতিক দুর্যোগ –

মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় কৃষিকাজের যথেষ্ট ক্ষতি করে।

প্রাচীন পদ্ধতি –

ভারতীয় কৃষি ব্যবস্থায় আধুনিক কৃষি পদ্ধতির প্রচলন সম্পূর্ণ রূপে বাস্তবায়িত হয়নি।

ভূমিক্ষয় –

যথেচ্ছভাবে বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পেয়েছে এবং গাছের অভাবে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণও কমে যাচ্ছে। ভূমিক্ষয়ের ফলে ভারতে প্রায় 1.2 কোটি হেক্টর জমি কৃষির অযোগ্য হয়ে পড়েছে।

সীমিত জলসেচ –

পৃথিবীর সর্বাধিক সেচসেবিত জমি ভারতে অবস্থিত হলেও পশ্চিম ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ জমিতে জলসেচের সুযোগ সম্প্রসারিত হয়নি।

শিক্ষা প্রসার –

ভারতীয় কৃষকদের শিক্ষার অভাবের ফলে বর্তমান বিজ্ঞানভিত্তিক কৃষিকার্য সম্বন্ধে অর্থাৎ কৃষিতে প্রযুক্তির ব্যবহার, যথাযথ পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক প্রদান প্রভৃতি বিষয়ে ধারণা না থাকার ফলে উৎপাদন ও চাষগত বিভিন্ন দিকে সমস্যা দেখা দেয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর