ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।
ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।

ভরা কোটাল – টীকা

পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় (সিজিগি) অবস্থান করে তখন চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে সমুদ্রে প্রবল জোয়ার হয়। একে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। তেজ কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশি স্ফীত হয়। মানবজীবনের ওপর তেজ কোটালের (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি) প্রভাব বেশি।

ভরা কোটাল
ভরা কোটাল

পূর্ণিমা তিথিতে ভরা কোটাল – পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে প্রতিযোগ অবস্থান বলে। এই অবস্থানে পৃথিবীর একদিকে চাঁদের আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয় এবং তার বিপরীত দিকে সূর্যের আকর্ষণে এই স্থানেও জোয়ারের সৃষ্টি হয়, তাই একে ভরা কোটাল বা তেজ কোটাল বলে।

অমাবস্যা তিথিতে ভরা কোটাল – অমাবস্যায় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে সংযোগ অবস্থান সৃষ্টি করে। পৃথিবীর এক দিকে চাঁদ ও সূর্য অবস্থান করলে উভয়ের মহাকর্ষ শক্তি একসঙ্গে কার্যকরী হয়, ফলে জোয়ারের জলে সবচেয়ে বেশি জলোচ্ছাস দেখা যায়। একে অমাবস্যার ভরা কোটাল বলে।

মরা কোটাল – টীকা

কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে। এরূপ অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে থাকে সেখানে জোয়ার হয়। এক্ষেত্রে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলরাশি সেভাবে ফুলে ওঠে না। অষ্টমী তিথির এই জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলে।

অষ্টমী তিথিতে মরা কোটাল
অষ্টমী তিথিতে মরা কোটাল

উৎপত্তি – অমাবস্যার পর হয় শুক্লপক্ষ এবং পূর্ণিমার পর হয় কৃষ্ণপক্ষ। এই দুটি পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণে অবস্থান করে। চাঁদ ও সূর্য সমকোণে পৃথিবীর দুই দিক আকর্ষণ করে। ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কার্যকরী হয়। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার এবং কেন্দ্রাতিগ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। উভয়ক্ষেত্রে জোয়ারভাটার তীব্রতা হ্রাস পায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর