ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা Topographical Map বলতে এমন এক বিশেষ মানচিত্রকে বোঝায় যা নির্দিষ্ট স্কেলে এবং নির্দিষ্ট এলাকা বা অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে আঁকা হয় এবং যাতে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন রং, রেখা ও প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে নিখুঁতভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে নির্দিষ্ট অবস্থানে চিত্রায়িত বা প্রদর্শন করা হয়। Topographical মানচিত্রকে সংক্ষেপে টপোমানচিত্র বা টপোশিট বলে।

উপগ্রহ চিত্র – উপগ্রহ চিত্র কথার অর্থ হল কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। অর্থাৎ, মহাকাশে ঘূর্ণায়মান বিভিন্ন কৃত্রিম উপগ্রহের দ্বারা ক্যামেরার মাধ্যমে পাওয়া পৃথিবীর সংখ্যাভিত্তিক তথ্যের সাহায্যে যখন তথ্যের বা আলোকচিত্রের উপস্থাপনা করা হয় তাকে উপগ্রহ চিত্র বলে।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করা হয় পুঙ্খানুপুঙ্খ জরিপকার্যের দ্বারা, আর উপগ্রহ চিত্র তোলা হয় ভূমির অনেক উপর থেকে। তাই উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন –

বিষয়ভূবৈচিত্র্যসূচক মানচিত্রউপগ্রহ চিত্র
সংজ্ঞাযে বিশেষ মানচিত্র নির্দিষ্ট স্কেলে এবং নির্দিষ্ট এলাকা বা অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে আঁকা এবং যাতে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন রং, রেখা ও প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে নিখুঁতভাবে নির্দিষ্ট অবস্থানে চিত্রায়িত করা হয় একে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে।মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ ও স্থাপন করে বিভিন্ন সেনসরের সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্যসংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয়, তাকে উপগ্রহ চিত্র বলে।
স্কেলনির্দিষ্ট স্কেলে মানচিত্র প্রস্তুত করা হয়।কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও ক্যামেরার ফোকাল লেংথের ওপর ফোটোর স্কেল নির্ভর করে।
ভূবৈচিত্র্যপ্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার দ্বারা ভূবৈচিত্র্য নির্দেশ করা হয়।সরাসরি ভূদৃশ্য, ভূমির বৈচিত্র্য সেনসরে ধরা পড়ে।
পদ্ধতিপৃথকভাবে খুব বেশি প্রশিক্ষণের প্রয়োজন হয় না। প্রথাগত ও প্রাচীন পদ্ধতিতেই জরিপ ও মানচিত্র প্রস্তুত করা হয়।বিশেষ প্রশিক্ষণ ও পদ্ধতি প্রয়োজন। উচ্চ প্রযুক্তির প্রয়োজন হয়। এটি একটি আধুনিকতম পদ্ধতি।
তথ্যের উপস্থাপনমানচিত্রে শুধুমাত্র বিশেষ বৈশিষ্ট্যগুলিই দেখানো হয়। তাই এই মানচিত্রটি পক্ষপাতমুলক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।উপগ্রহ চিত্রগুলিতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যাভিত্তিক রূপগুলি কাজে লাগিয়েই উপস্থাপন করা হয়। তাই এটি পক্ষপাতহীনভাবে সমগ্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়।
দুর্গম অঞ্চলদুর্গম অঞ্চলের জরিপকাজ সুচারুরূপে করা সম্ভব হয় না, তাই দুর্গম অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি খুব কষ্টকর।দুর্গম অঞ্চলের উপগ্রহ চিত্র গ্রহণে কোনো অসুবিধা হয় না।
অনুসন্ধানএটি প্রযোজ্য নয়।অনুসন্ধান ও আবিষ্কারে সহায়ক।
তথ্য পুনরুদ্ধারএটি একটি বিশেষ সময়ের তথ্য, তাই বার বার পাওয়া সম্ভব নয়।উপগ্রহ থেকে বার বার তথ্যচিত্র পাওয়া যায়।
ব্যবহার ও গুরত্বভুবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কমে আসছে।উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর