এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বিশ্ব উষ্ণায়ন কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বিশ্ব উষ্ণায়ন কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ –
সমুদ্র সমতল থেকে যত ওপরে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সেই হারে হ্রাস পেতে থাকে। এর কারণ হল –
- ওপরের স্তরের বায়ুতে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে তাই ওপরের স্তরের বায়ু কম তাপ শোষণ করে।
- ওপরের বায়ুস্তরে ধূলিকণা খুব কম থাকায় তাপ কম শোষিত হয়।
- ভূপৃষ্ঠ থেকে নিমজ্জিত তাপের কম অংশ ওপরের বায়ুমণ্ডলে পৌঁছোয়।
- ওপরের বায়ুস্তরের ঘনত্ব কম, ফলে দ্রুত তাপ বিকিরণ করে। ফলে ওপরের স্তরের তাপমাত্রা কম থাকে।
বিশ্ব উষ্ণায়ন কী?
বিশ্ব উষ্ণায়ন –
বিগত কয়েক শতাব্দী ধরে জনবিস্ফোরণ, নগরায়ণ, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নির্বিচারে অরণ্য নিধন, প্রভৃতি কারণে গ্রিনহাউস গ্যাসের (CO2, CFC4, CH4, N2O) পরিমাণ বৃদ্ধি, অন্যান্য গ্যাসের ভারসাম্য বিঘ্নিত প্রভৃতির ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডল তথা পৃথিবীর এই ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বিজ্ঞানীরা Global Warming বা বিশ্ব উষ্ণায়ন আখ্যা দিয়েছেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বিশ্ব উষ্ণায়ন কী?” নিয়ে আলোচনা করেছি। এই “উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বিশ্ব উষ্ণায়ন কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment