এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়ন – টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বিশ্ব উষ্ণায়ন – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিশ্ব উষ্ণায়ন – টীকা লেখো।
বিশ্ব উষ্ণায়নের ধারণা –
বিগত কয়েক শতাব্দীতে জনবিস্ফোরণ, নগরায়ণ, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নির্বিচারে অরণ্য নিধন প্রভৃতি কারণে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলে বায়ুমণ্ডল তথা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চলেছে (প্রায় 1.5°C)। বায়ুমণ্ডল তথা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে বিশ্ব উষ্ণায়ন (Global warming) বলা হয়।
বিশ্ব উষ্ণায়নের কারণ –
সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ থেকে রিকিরিত সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। কিন্তু মানুষের অবিবেচনাপ্রসূত ক্রিয়াকলাপে CO2, CFC, CH, এই গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই বিকিরিত সূর্যরশ্মি দীর্ঘতরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত হয়। ফলস্বরূপ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব –
- বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফস্তূপের গলন শুরু হয়েছে।
- সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে প্রায় 10-12 সেমি।
- পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 1.5°C বৃদ্ধি পেয়েছে।
- বিশ্ব উষ্ণায়নের ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।
- উষ্ণতা বৃদ্ধির জন্য কৃষি বলয়ের স্থান পরিবর্তিত হচ্ছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়ন – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বিশ্ব উষ্ণায়ন – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment