বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন? মোটরগাড়ি নির্মাণ শিল্প -এর সমস্যা

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন? মোটরগাড়ি নির্মাণ শিল্প -এর সমস্যাসমূহ আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন
বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন

বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন?

মোটরগাড়ি নির্মাণ শিল্প এক প্রকার সংযোজন ভিত্তিক শিল্প। বহুরকম বস্তুসামগ্রী একত্রিত করে মোটরগাড়ি তৈরি করা হয়। এই শিল্পের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের অসংখ্য যন্ত্রাংশ ও উপকরণ। এইসব উপকরণ বৃহৎ শিল্পাঞ্চলে সহজেই পাওয়া যায়। লৌহ-ইস্পাতসহ বিভিন্ন ধাতব শিল্প, পেট্রোরাসায়নিক চামড়া, রং, রবার প্রভৃতি সহায়ক কাঁচামাল বা উপকরণগুলি শিল্পাঞ্চলে সহজলভ্য হয়। অর্থাৎ, মূল শিল্প ও সহায়ক (Ancillaries) শিল্পের কাঁচামালগুলি মূলত বৃহৎ শিল্পাঞ্চলে যেখানে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে সেখানেই পাওয়া যায়। এ ছাড়া বৃহৎ শিল্পাঞ্চলে ঘনবসতিপূর্ণ ও আর্থিক স্বচ্ছলতা থাকায় বিপুল চাহিদা থাকে এবং শ্রমিকের বা কর্মীর অভাব হয় না। যে কারণে ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রগুলি মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, গুরগাঁও -এর মতো বিভিন্ন বৃহৎ শিল্পাঞ্চলে গড়ে উঠেছে।

মোটরগাড়ি নির্মাণ শিল্প -এর সমস্যা

ভারত মোটরগাড়ি নির্মাণ শিল্পে যথেষ্ট উন্নতিলাভ করলেও, বেশ কিছু সমস্যা বর্তমান। যেমন –

বিষয়সমস্যা
জ্বালানির খরচ বৃদ্ধিমোটরগাড়ি চালানোর জন্য প্রয়োজন জ্বালানি তেল। ভারতীয় গাড়িতে নিম্নমানের ইঞ্জিন, অনুন্নত রাস্তা প্রভৃতি কারণে জ্বালানি তেলের খরচ বৃদ্ধি পায়, যা মোটরগাড়ি নির্মাণ শিল্পের অন্যতম সমস্যা।
উৎপাদন ব্যয় বৃদ্ধিভারতে গাড়ি নির্মাণে অনুন্নত প্রযুক্তির কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।
শ্রমিক মালিক বিরোধশ্রমিক-মালিক অসন্তোষ, বেতনবৃদ্ধি, ধর্মঘটের জন্য অন্যতম বাধা সৃষ্টি করেছে।
সরকারি নীতিঅর্থনৈতিক ক্ষেত্রে বারংবার সরকারের শিল্পনীতির পরিবর্তন মোটরগাড়ি নির্মাণ কোম্পানিগুলির প্রসারে বাধা প্রদান করে।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিভারতের অভ্যন্তরীণ বাজারে ডিজেল ও পেট্রোলের অত্যধিক দামবৃদ্ধির জন্য মোটরগাড়ির চাহিদা হ্রাস পাচ্ছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বৃহৎ শিল্পাঞ্চলে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে কেন? মোটরগাড়ি নির্মাণ শিল্প -এর সমস্যাসমূহ আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর