ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
Contents Show

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান –

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হল নিউক্লিয়োপ্রোটিন যা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত এবং ধাতব আয়ন।

নিউক্লিক অ্যাসিড –

নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক হল নিউক্লিয়োটাইড যা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা (রাইবোজ, ডিঅক্সিরাইবোজ) এবং ফসফোরিক অ্যাসিড (H₃PO₄) নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড দু-প্রকার।

  • DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড – বহু নিউক্লিয়োটাইডযুক্ত, দ্বিতন্ত্রী, প্যাঁচানো সিঁড়ির ন্যায়, ডিঅক্সিরাইবোজ প্রকৃতির পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং বিভিন্ন নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। DNA -তে পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন (A) এবং গুয়ানিন (G) ও পিরিমিডিন বেস হিসেবে থাইমিন (T) ও সাইটোসিন (C) থাকে। DNA-এর শর্করাকে 2-ডিঅক্সিরাইবোজ বলে কারণ DNA -এর পেন্টোজ শর্করার 2নং কার্বন পরমাণুতে কোনো অক্সিজেন থাকে না। DNA -কে অ্যাসিড বলে, কারণ DNA -এর নিউক্লিয়োটাইডে থাকা ফসফেট গ্রুপ ফসফোরিক অ্যাসিড থেকে এসেছে। এই বেসগুলি পরস্পর পরস্পরে সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। DNA অণুয়ে অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে দুটি (A=T) এবং গুয়ানি সাইটোসিনের সঙ্গে তিনটি (G = C) হাইড্রোজেন বন্ধ দ্বারা যুক্ত থাকে। DNA, বংশগতির ধারক ও বাহক হিসোর কাজ করে।
  • RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড – কম সংখ্যক নিউক্লিয়োটাইডযুক্ত, একতন্ত্রী, রাইবোজ প্রকৃতির পেন্টোয় শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস নিয়ে RNA গঠিত হয়। RNA -তে পিউরিন বেস হিসেবে অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) এবং পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন (C) ও ইউরাসিল (U) থাকে। RNA কোশে প্রোটিন সংশ্লেয়ে সাহায্য করে।

নিউক্লিয়োসাইড – N₂ যুক্ত বেস + পেন্টোজ শর্করা
নিউক্লিয়োটাইড – N₂ যুক্ত বেস + পেন্টোজ শর্করা + ফসফোরিক অ্যাসিড

প্রোটিন –

দুই প্রকারের প্রোটিন নিয়ে ক্রোমোজোম গঠিত।

  • হিস্টোন প্রোটিন – হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিনের মধে আরজিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামিনো অ্যাসিঃ থাকে। হিস্টোন প্রোটিন সাধারণত পাঁচ ধরনের হয়, যেমন – H1, H2A, H2B, H3, H4। হিস্টোন প্রোটিন DNA -এর সঙ্গে সংযুক্ত হয়ে নিউক্লিয়োহিস্টোন গঠন করে।
  • নন-হিস্টোন প্রোটিন – নন-হিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃত্তি হয়। এটি ট্রিপটোফ্যান এবং টাইরোসিন অ্যামিনো অ্যাসিস্ট সমৃদ্ধ হয়।
DNA ও RNA-এর গঠনের তুলনা

ধাতব আয়ন –

ইউক্যারিয়োটিক ক্রোমোজোম বিভিন্ন ধাতব আয়ন, যেমন – Ca2+, Mg3+ এবং Fe2+ নিয়ে গঠিত।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি কী কী?

ক্রোমোজোম মূলত নিউক্লিওপ্রোটিন দিয়ে গঠিত, যা নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) এবং প্রোটিন (হিস্টোন ও নন-হিস্টোন) এর সমন্বয়ে গঠিত। এছাড়াও কিছু ধাতব আয়ন উপস্থিত থাকে।

DNA ও RNA -র মধ্যে পার্থক্য কী?

DNA ও RNA-র মধ্যে পার্থক্য –
1. DNA – ডিঅক্সিরাইবোজ শর্করা, দ্বিতন্ত্রী কাঠামো, বেস – A, T, G, C। বংশগতির ধারক ও বাহক।
2. RNA – রাইবোজ শর্করা, একতন্ত্রী কাঠামো, বেস – A, U, G, C। প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে।

নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড কী? এদের মধ্যে পার্থক্য লেখ।

নিউক্লিওসাইড – নাইট্রোজেনযুক্ত বেস + পেন্টোজ শর্করা।
নিউক্লিওটাইড – নিউক্লিওসাইড + ফসফোরিক অ্যাসিড (H₃PO₄)। এটি নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক।

DNA -কে অ্যাসিড বলা হয় কেন?

DNA -তে প্রতিটি নিউক্লিওটাইডে ফসফেট গ্রুপ থাকে, যা ফসফোরিক অ্যাসিড (H₃PO₄) থেকে উৎপন্ন। এই ফসফেট গ্রুপের উপস্থিতির কারণে DNA অম্লধর্মী বা অ্যাসিডিক প্রকৃতির হয়।

DNA -তে নাইট্রোজেন বেসগুলির মধ্যে কী ধরনের বন্ধন থাকে?

DNA-তে নাইট্রোজেন বেসগুলি পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন (A) ও থাইমিন (T) এর মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন এবং গুয়ানিন (G) ও সাইটোসিন (C) এর মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধন থাকে।

হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিনের মধ্যে পার্থক্য কী?

হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিনের মধ্যে পার্থক্য –
1. হিস্টোন প্রোটিন – ক্ষারীয় প্রকৃতির। আরজিনিন, লাইসিন সমৃদ্ধ। DNA -কে সংঘবদ্ধ করে ক্রোমাটিন গঠনে প্রধান ভূমিকা পালন করে। (যেমন – H1, H2A, H2B, H3, H4)।
2. নন-হিস্টোন প্রোটিন – আম্লিক প্রকৃতির। ট্রিপটোফ্যান ও টাইরোসিন সমৃদ্ধ। জিন নিয়ন্ত্রণ ও ক্রোমোজোমের অন্যান্য কার্যে অংশ নেয়।

ক্রোমোজোমে পাওয়া দুটি প্রধান ধরনের নিউক্লিক অ্যাসিডের নাম লেখ।

ক্রোমোজোমে পাওয়া দুটি প্রধান ধরনের নিউক্লিক অ্যাসিডের নাম – DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) ও RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড)।

নিউক্লিওহিস্টোন কী?

হিস্টোন প্রোটিন এর সাথে DNA অণু সংযুক্ত হয়ে যে জটিল যৌগ গঠন করে তাকে নিউক্লিওহিস্টোন বলে। এটি ক্রোমাটিন ফাইবার গঠনের প্রাথমিক ধাপ।

RNA -তে থাইমিন (T) এর পরিবর্তে কোন বেস থাকে?

RNA -তে থাইমিন (T) এর পরিবর্তে ইউরাসিল (U) বেস থাকে। ইউরাসিলও একটি পিরিমিডিন বেস যা অ্যাডেনিনের সাথে যুক্ত হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো।

সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং সেই অংশগুলির কাজ উল্লেখ করো।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং কাজ উল্লেখ করো।

ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত চিত্রসহ বর্ণনা করো।

চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত বর্ণনা করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং কাজ উল্লেখ করো।

অষ্টম শ্রেণী গণিত – সমীকরণ গঠন ও সমাধান – কষে দেখি – 19

অষ্টম শ্রেণী গণিত – সময় ও কার্য – কষে দেখি – 17.2