অষ্টম শ্রেণি বাংলা – একটি চড়ুই পাখি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের তৃতীয় পাঠের অন্তর্গত ‘একটি চড়ুই পাখি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

একটি চড়ুই পাখি-অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-অষ্টম শ্রেণী-বাংলা
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

‘একটি চড়ুই পাখি’ কবিতাটির রচয়িতা হলেন (তারাপদ রায় / তারাপদ মুখোপাধ্যায় / তারাপদ ঘোষ)।

উত্তর – তারাপদ রায়।

এ-পাড়ায় ও-পাড়ায় পালেদের (বোসেদের / রায়েদের / ঘোষেদের) বাড়ি।

উত্তর – বোসেদের।

শূন্যস্থান পূরণ করো

___ চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই।

উত্তর – চতুর চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই।

ঘর জুড়ে ___ গান।

উত্তর – ঘর জুড়ে কিচিমিচি গান।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

তারাপদ রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো – ‘তোমার প্রতিমা’ এবং ‘নীল দিগন্তে এখন ম্যাজিক’।

কবিতায় চড়ুইপাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়?

কবিতায় চড়ুই পাখিটিকে কবির ঘরে বাসা বাঁধতে দেখা যায়।

চড়ুই পাখি এখান-সেখান থেকে কী সংগ্রহ করে আনে?

চড়ুই পাখি এখান-সেখান থেকে এ-বাড়ির খড়কুটো ও ও-বাড়ির ধান সংগ্রহ করে আনে।

কবির ঘরের কোন্ কোন্ জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে?

কবির ঘরের টেবিলের ফুলদানি, বই-খাতা ইত্যাদি চড়ুই পাখিটির চোখে পড়ে।

ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে?

ইচ্ছে হলেই চড়ুই পাখি এ-পাড়ায় ও-পাড়ায় পালেদের বা বোসেদের বাড়ি চলে যেতে পারে।

কবি তারাপদ রায়ের জন্মস্থান কোথায়?

কবি তারাপদ রায়ের জন্মস্থান হলো অধুনা বাংলাদেশের টাঙ্গাইলে।

রাত্রির নির্জন ঘরে কারা বাস করে?

রাত্রির নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি দুজনেই একাকী বাস করে।

‘এসব আমারই হবে;’ – ‘একটি চড়ুই পাখি’ কবিতায় চড়ুই পাখিটি কী কী তার হবে বলে ভাবে?

লোকটার ঘর, জানলা, দরজা, টেবিল, ফুলদানি, বই-খাতা ইত্যাদি চড়ুই পাখি তার হবে বলে ভাবে।

ব্যাকরণ

নীচের প্রশ্নগুলির প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করো –

প্রদত্ত শব্দপ্রকৃতি-প্রত্যয়
সন্ধ্যাসম্ + √ধ্যৈ + অ + আ
কৌতূহলীকৌতূহল + ঈ (ইন্)
দৃষ্টি√দৃশ্ + তি (ক্তি)

নীচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্ণয় করো –

  1. চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে।
  2. বই-খাতা এসব আমারই হবে।
  3. আবার কার্নিশে বসে।
  4. এই বাজে ঘরে আছি।
  5. ইচ্ছে হলে আজই যেতে পারি।
বাক্যক্রিয়ার কাল
চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে।বর্তমান কাল (সাধারণ বর্তমান)
বই-খাতা এসব আমারই হবে।ভবিষ্যৎ কাল (সাধারণ ভবিষ্যৎ)
আবার কার্নিশে বসে।বর্তমান কাল (সাধারণ বর্তমান)
এই বাজে ঘরে আছি।বর্তমান কাল (ঘটমান বর্তমান)
ইচ্ছে হলে আজই যেতে পারি।বর্তমান কাল (সাধারণ বর্তমান)

নির্দেশ অনুসারে উত্তর দাও –

অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। (সরল বাক্যে)

উত্তর – অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরার সঙ্গে সঙ্গেই সেও ফেরে।

কখনও সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। (নিম্নরেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ লিখে বাক্যটি আবার লেখো।)

উত্তর – কখনও সে কৌতূহল দৃষ্টি নিয়ে দুই চোখ মেলে অবাক হয়ে দেখে।

আমাকেই দেবেন বিধাতা। (না-সূচক বাক্যে)

উত্তর – আমাকে ছাড়া অন্য কাউকে দেবেন না বিধাতা।

এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। (জটিল বাক্যে)

উত্তর – যেহেতু আমার মায়ার শরীর, তাই এই বাজে ঘরে আছি।

ইচ্ছে হলে আজই যেতে পারি এ-পাড়ায় ও-পাড়ায় পালেদের-বোসেদের বাড়ি। (জটিল বাক্যে)

উত্তর – যদি ইচ্ছে হয়, তবে আজই যেতে পারি এ-পাড়ায় ও-পাড়ায় পালেদের-বোসেদের বাড়ি।

নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো –
চড়ুই, ধান, চোখ, জানলা, দোর, ইচ্ছে, পাখি।

প্রদত্ত শব্দধ্বনিতাত্ত্বিক শব্দ ও বিচার
চড়ুইচড়াই > চড়ুই (স্বরসংগতি)
ধানধান্য > ধান (ব্যঞ্জনলোপ / নাসিক্যভবন)
চোখচক্ষু > চোখ (সমীভবন ও ধ্বনিলোপ)
জানলাজানালা > জানলা (মধ্যস্বরলোপ)
দোরদুয়ার > দোর (অভিশ্রুতি)
ইচ্ছেইচ্ছা > ইচ্ছে (স্বরসংগতি)
পাখিপক্ষী > পাখি (সমীভবন ও ধ্বনিলোপ)

‘চোখ’ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো –

অর্থবাক্যরচনা
মানবদেহের অঙ্গবিশেষচোখটা বেশ খারাপ হয়েছে, এবার চশমা নিতেই হবে।
সতর্ক দৃষ্টিতেছেলেটিকে চোখে চোখে রেখো, ওর হাতটান স্বভাব রয়েছে।
সামান্য লজ্জামায়ের মুখে মুখে এত কথা বলছো, তোমার কি চোখের চামড়াও নেই?
বিশেষভাবে বোঝানোচোখে আঙুল দিয়ে না দেখালে তুমি কিছুই বুঝতে পারো না।
নজর দেওয়াসব কিছুতেই ওর চোখ দেওয়া স্বভাব।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের তৃতীয় পাঠের অন্তর্গত ‘একটি চড়ুই পাখি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর