অষ্টম শ্রেণি বাংলা – কী করে বুঝব – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘কী করে বুঝব’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

কী করে বুঝব - অষ্টম শ্রেণী - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন?

বুকু খেলতে খেলতে তাকিয়ে দেখেছিল যে, তাদের বাড়ির সামনে একটি রিকশাগাড়ি এসে থামল। সেই রিকশা থেকে নেমেছিলেন দুজন অত্যন্ত মোটাসোটা মহিলা এবং বুকুরই বয়সি একটি মোটা ছেলে। রিকশাগাড়ির অতটুকু খোলের মধ্যে তিনজন মোটামতো মানুষের জায়গা কী করে হয়েছিল, এই কথা ভেবেই বুকু অবাক হয়েছিল।

‘সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা,’ – কারা এ কথা বলেছেন? তাঁরা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন?

প্রশ্নে প্রদত্ত কথাটি বলেছেন বুকুর মায়ের ছেনুমাসি ও বেণুমাসি, যাঁরা উত্তরপাড়া থেকে বুকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই দুই মহিলাই ছিলেন অত্যন্ত স্থূলকায়। তা ছাড়া তাঁরা অনেকক্ষণ আগে উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে দু-তিন বার বাস বদল করে অবশেষে রিকশা চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁরা সিঁড়ি ভেঙে তিনতলায় উঠতে পারবেন না।

‘ও কী! কী কাণ্ড করেছ তুমি?’ – কে, কী কাণ্ড করেছে?

কাণ্ড করেছিল বুকুরই বয়সি একটি ছেলে ডাম্বল, যে তার মা ও মাসির সঙ্গে বুকুদের বাড়িতে বেড়াতে এসেছিল। ডাম্বল বুকুর সেজোকাকার তালাবন্ধ বইয়ের আলমারির পাল্লা ধরে এমন টান দিয়েছিল যে, চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেই খুলে বেরিয়ে এসেছিল। তারপর সে কিছু বই বের করে বইতে ছবি না থাকায় সেগুলো মাটিতে ছড়িয়ে ফেলে রেখে দিয়েছিল।

বুকু অবাক হয়ে ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন?

বুকুর মা তাঁর ছেনুমাসি ও বেণুমাসিকে সাদর অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন যে, তাঁরা বেড়াতে আসায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন। অথচ একটু আগেই বুকুর মুখে এঁদের আসার খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তাঁর গা জ্বলে গেল, কারণ অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তাঁর ভালো লাগে না। কয়েক মুহূর্তের ব্যবধানেই মায়ের মুখে সম্পূর্ণ বিপরীত কথা শুনে বুকু অবাক হয়ে ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়েছিল।

‘ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত!’ – ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত হল কেন?

বুকু যখন তার মাকে অতিথিদের আগমন সংবাদ জানিয়েছিল, তখন তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনেই বলেছিলেন যে, অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তাঁর ভালো লাগে না। অথচ পরে অতিথিদের সামনে সেই মনোভাব সম্পূর্ণ গোপন করে তিনি তাঁদের সাদর অভ্যর্থনা জানিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন। কারণ সেটাই সামাজিক ভদ্রতা। কিন্তু বুকু অল্পবয়সি হওয়ায় তার এই সামাজিক বোধ জন্মায়নি। তদুপরি বড়োরা তাকে সদা সত্য কথা বলার পাঠ দিয়েছিলেন বলে মায়ের বিরক্তি প্রকাশের কথা অতিথিদের সামনেই সে ফাঁস করে দিয়েছিল। এতে বুকুর মা অতিথিদের সামনে অপদস্থ হয়েছিলেন এবং তাঁর মনে হয়েছিল মাথায় বজ্রাঘাত হয়েছে।

ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন?

ডাম্বলের বাবা ছিলেন অত্যন্ত কৃপণ প্রকৃতির মানুষ। ছেলের স্কুলের মাইনে দিয়ে টাকা খরচ করতে তিনি রাজি ছিলেন না। তাই ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি।

‘কে জানে পাগলা-টাগলা হয়ে যাবে নাকি!’ – কার সম্বন্ধে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কী?

প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি বুকুর সম্বন্ধে করা হয়েছে। বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তার মায়ের বেণুমাসির ছেলে ডাম্বলকে বইয়ের আলমারি ভাঙার জন্য শাসিয়েছিল। তারপর সে আড়ালে বলা তার মায়ের কথাগুলি অতিথিদের সামনে ফাঁস করে দিয়ে মাকে অপদস্থ করেছিল। বুকুর এই আচরণ তার মায়ের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি। তাই তাঁর মনে সন্দেহ জেগেছে যে, বুকু পাগলা-টাগলা হয়ে যাবে নাকি। তা ছাড়া ছেলের বেয়াড়া আচরণের দরুন লোকলজ্জা থেকে বাঁচার জন্য তিনি ছেলেকে ‘পাগলা’ বলে সম্ভ্রম রক্ষার মরিয়া চেষ্টাও করেছিলেন।

‘দুজন মিলে চেঁচান, বল, বল কেন ওসব বললি?’ – বুকু কেন ওসব বলেছিল?

‘কী করে বুঝব’ গল্পটিতে আশাপূর্ণা দেবী শিশুমনের এক আশ্চর্য বিভ্রান্তিকর অবস্থার পরিচয় দিয়েছেন। শিশুর স্বাভাবিক আচরণ হলো শৈশবে গুরুজনের নির্দেশ মেনে চলা। পাঠ্য গল্পের বুকুও তাই করত। তার বাবা-মা তাকে সদা সত্য কথা বলার শিক্ষা দিয়েছিলেন। বুকু শিশু, তাই তার পর্যাপ্ত লোকলৌকিকতার জ্ঞান এবং সামাজিক বোধ জন্মায়নি। কোন্ কথা কোথায়, কতখানি বলা উচিত, এ জ্ঞান তার ছিল না স্বাভাবিকভাবেই। কিন্তু পিতৃমাতৃ আজ্ঞা কীভাবে পালন করতে হয়, তা সে জানত। সেই অনুযায়ী সে যেসব সত্যি কথা বলেছিল, তার আচরণের ফলে বাবা-মাকে কতটা অপ্রস্তুতে পড়তে হবে তা না বুঝেই সে এমন কথা বলেছিল।

বুকু কী বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কী?

আশাপূর্ণা দেবীর ‘কী করে বুঝব’ গল্পটি পড়লে বোঝা যায় যে, বুকু আসলে বুঝতে পারেনি বড়োদের কথা কীভাবে পালন করলে তাঁরা খুশি হবেন। আমার মনে হয় বুকু ছেলেটি মোটেই অসভ্য বা বেয়াড়া নয়। ছ-বছরের শিশুটি অবশ্যই খুব বেশি কথা বলে। কিন্তু সে যত কথা বলেছে, সবই সত্যি কথা এবং কারো কাছে কিছু না লুকোনোর জন্য মায়ের যে উপদেশ, তা পালন করার জন্যই বলেছে। কিন্তু তাতে বিপরীত ফল হয়েছে এবং তার মা-বাবা অতিথিদের সামনে অপদস্থ হয়েছেন।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘কী করে বুঝব’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

আষাঢ়ের কোন ভেজা পথে - অষ্টম শ্রেণী - বাংলা - লেখক পরিচিতি

অষ্টম শ্রেণি বাংলা – আষাঢ়ের কোন ভেজা পথে – বিষয়সংক্ষেপ

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি - অষ্টম শ্রেণী - বাংলা - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি - অষ্টম শ্রেণী - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – আষাঢ়ের কোন ভেজা পথে – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – বিষয়সংক্ষেপ