অষ্টম শ্রেণি বাংলা – সুভা – বিষয়সংক্ষেপ

Souvick

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের অষ্টম পাঠের অন্তর্গত ‘সুভা’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানে লেখকের পরিচিতি, গল্পের উৎস, গল্পের পাঠপ্রসঙ্গ, গল্পের সারসংক্ষেপ, গল্পের নামকরণ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের ‘সুভা’ গল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং গল্পটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এ ছাড়া, অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুভা - লেখক পরিচিতি - অষ্টম শ্রেণী - বাংলা

লেখক পরিচিতি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861-1941) – জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় নিয়মিত লিখতেন। কথাকাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে ‘Song Offerings’ (গীতাঞ্জলি)-এর জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত তাঁর রচনা।

পাঠপ্রসঙ্গ

তিন বোনের কনিষ্ঠাটির নাম সুভাষিণী। সকলে তাকে সংক্ষেপে সুভা বলে ডাকে। সুভা বাক্‌শক্তিহীনা অর্থাৎ কথা বলতে পারে না। চণ্ডীপুর গ্রামের এই মেয়েটি বড়ো হলে বাবা-মা তার বিয়ে দিলেন শুভলগ্নে পঞ্জিকা মিলিয়ে। কিন্তু সবাই যখন বুঝল নববধূ বোবা, তখন সুভার স্বামী আবার অন্য একটি বিয়ে করে আনল। সুভার এই কষ্টের বিষয়টিই এই গল্পে প্রকাশ পেয়েছে। গল্পটি এক মূক বালিকার কষ্টের বিবরণগাথা বলা যায়।

বিষয়সংক্ষেপ

চণ্ডীপুর গ্রামের বাণীকণ্ঠের তিন মেয়ের কনিষ্ঠার নাম সুভাষিণী। ডাক নাম সুভা। সুভা বোবা, কিন্তু তার চোখ দুটি বড়ো বড়ো। খুব সুন্দর মন অচিরেই তার ওপর ছায়া ফেলে। আর তার ঠোঁট দুটি ভাবের আভাস পেলেই কচি পাতার মতো কেঁপে ওঠে। সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল তাদের গোয়ালের দুটি গাভী – সর্বশী ও পাঙ্গুলি। আর ছিল একটা ছাগল ও একটা বিড়ালছানা। সুভার সঙ্গে একটা মানবসঙ্গীও জুটেছিল। তার নাম প্রতাপ। একেবারেই নিষ্কর্মা; অকর্মণ্য এক মানুষ। প্রতাপের শখ ছিল মাছ ধরা। সুভাকে সে ‘সু’ বলে ডাকত। সুভা তাকে মাছ ধরতে সাহায্য করত। সুভার বয়স বাড়লে বাবা-মা সমাজের চাপে তার বিয়ের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়লেন। সুভার ইচ্ছা না থাকলেও তাকে বিয়ে করতে হলো। পঞ্জিকা মিলিয়ে শুভলগ্নে সুভার বিয়ে হয়ে গেল। বর পশ্চিমে কাজ করে। সে স্ত্রীকে নিয়ে পশ্চিমে চলে গেল। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই সে যখন বুঝতে পারল সুভা কথা বলতে পারে না, সেদিন সুভার দুর্দিন এল। সুভার স্বামী আবার একটা বিয়ে করে আনল এক ‘ভাষাবিশিষ্ট’ মেয়েকে।

নামকরণ

গল্পের নামকরণ পাঠকের কাছে রচনায় প্রবেশের প্রধান চাবিকাঠি। এই গল্পের নামকরণ প্রধানত চরিত্রকেন্দ্রিক। গল্পের প্রধান চরিত্র সুভাষিণী। ডাক নাম সুভা। এই বোবা মেয়েটিকে তার মা পছন্দ না করলেও বাবা একটু বেশি ভালোবাসতেন। সুভার বন্ধু ছিল দুটি গাভী, একটা ছাগল ও একটা বিড়ালছানা। এ ছাড়াও গ্রামের এক অকর্মণ্য মানুষ প্রতাপ তাকে ভালোবাসত। সুভার বয়স বাড়লে মা-বাবা সুভার অনিচ্ছাতেই বিয়ে দিলেন। কিন্তু তার স্বামী সপ্তাহখানেকের মধ্যেই বুঝতে পারল যে, সুভা বাক্‌শক্তিহীনা। তাই সে দেখেশুনে আবার একটা বিয়ে করে আনল। সুতরাং সুভার কষ্ট-বেদনা, আশা-আকাঙ্ক্ষা ইত্যাদি নিয়েই আবর্তিত হয়েছে গল্পটি এবং এক বিষাদঘন পরিণতির দিকে গল্পটিকে নিয়ে গেছে। তাই গল্পটির নামকরণ সার্থক।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের অষ্টম পাঠের অন্তর্গত ‘সুভা’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এ ছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।