এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পাঠের প্রথম অধ্যায়, ‘হিমালয় দর্শন’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘হিমালয় দর্শন’ -এর রচয়িতা –
- সৈয়দ মুজতবা আলি
- বেগম রোকেয়া
- সৈয়দ মুস্তাফা সিরাজ
- নজরুল ইসলাম
উত্তর – 2. বেগম রোকেয়া
লেখিকা ট্রেনে যাত্রা করে পৌঁছোলেন –
- মালদা স্টেশনে
- শিলিগুড়ি স্টেশনে
- জলপাইগুড়ি স্টেশনে
- বোলপুর স্টেশনে
উত্তর – 2. শিলিগুড়ি স্টেশনে
হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে –
- দার্জিলিং থেকে
- কালিম্পং থেকে
- শিলিগুড়ি থেকে
- সিকিম থেকে
উত্তর – 3. শিলিগুড়ি থেকে
ইস্ট ইন্ডিয়ান গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি –
- ছোটো
- বড়ো
- খুব ছোটো
- খুব বড়ো
উত্তর – 1. ছোটো
হিমালয়ান রেলগাড়ি দেখতে –
- ভালো
- খারাপ
- মোটামুটি
- খেলনা গাড়ির মতো সুন্দর
উত্তর – 4. খেলনা গাড়ির মতো সুন্দর
লেখিকাদের ট্রেনটি যে পথ অতিক্রম করে উপরে উঠতে লাগল –
- সরুপথ
- আঁকাবাঁকা পথ
- ঢালু পথ
- চড়াই উতরাই পথ
উত্তর – 2. আঁকাবাঁকা পথ
“ক্রমে আমরা সমুদ্র (Sea Level) হইতে ___ ফিট উচ্চে উঠিয়াছি।” –
- দু-হাজার
- তিন হাজার
- চার হাজার
- পাঁচ হাজার
উত্তর – 2. তিন হাজার
নির্মল শ্বেত কুজ্ঝটিকা কোথায় ছিল? –
- নিম্ন উপত্যকায়
- মধ্য উপত্যকায়
- উচ্চ উপত্যকায়
- ঝুলন্ত উপত্যকায়
উত্তর – 1. নিম্ন উপত্যকায়
নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখে গল্পলেখিকার ভ্রম জন্মে –
- মেঘ বলে
- কুয়াশা বলে
- সমুদ্র বলে
- নদী বলে
উত্তর – 4. নদী বলে
লেখিকার বর্ণিত চায়ের ক্ষেত্রগুলি –
- পাণ্ডুবর্ণ
- রক্তবর্ণ
- হরিদ্বর্ণ
- শ্বেতবর্ণ
উত্তর – 3. হরিদ্বর্ণ
প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করেছিল –
- ফুলের ক্ষেত্র
- ধানের ক্ষেত্র
- হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্র
- ঝরনাধারা
উত্তর – 3. হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্র
মানুষের চলবার সংকীর্ণ পথগুলিকে লেখিকা কীসের সঙ্গে তুলনা করেছেন? –
- নদীর সঙ্গে
- সমুদ্রের সঙ্গে
- ধরণির সীমন্তের সঙ্গে
- প্রান্তরের সঙ্গে
উত্তর – 3. ধরণির সীমন্তের সঙ্গে
মানুষের চলবার নিবিড় শ্যামল বনকে তুলনা করা হয়েছে –
- মেঘের সঙ্গে
- পদযুগলের সঙ্গে
- মাথার চুলের সঙ্গে
- বুকের সঙ্গে
উত্তর – 3. মাথার চুলের সঙ্গে
রেলপথে যেতে যেতে লেখিকা দেখেছিলেন –
- উদ্যান বা বাগান
- প্রান্তর বা মাঠ
- জলপ্রপাত বা নির্ঝর
- তরঙ্গিনী বা নদী
উত্তর – 3. জলপ্রপাত বা নির্ঝর
“ইহার সৌন্দর্য বর্ণনাতীত।” – এখানে যার কথা বলা হয়েছে –
- জলপ্রপাত
- চায়ের ক্ষেত্র
- ধানের ক্ষেত্র
- ফুলের ক্ষেত্র
উত্তর – 1. জলপ্রপাত
ট্রেন থেমেছিল –
- পাহাড়ের নিকট
- অরণ্যের নিকট
- বড়ো ঝরনার নিকট
- মাঠের নিকট
উত্তর – 3. বড়ো ঝরনার নিকট
একটি বড়ো ঝরনার কাছে ট্রেনটি থামল, কারণ –
- জলপ্রপাত দেখার জন্য
- জ্বালানি নেওয়ার জন্য
- জল পরিবর্তনের জন্য
- অন্য ট্রেনকে পাশ দেওয়ার জন্য
উত্তর – 3. জল পরিবর্তনের জন্য
“সে জুলুম হইতে রক্ষা পাইলাম।” – জুলুমটি হল –
- শীতের কাঁপন
- গরমের জ্বালা
- বৃষ্টির দাপট
- কুয়াশার অন্ধকার
উত্তর – 2. গরমের জ্বালা
ভার্সিয়াং স্টেশনের উচ্চতা –
- 4860 ফিট
- 4861 ফিট
- 4862 ফিট
- 4864 ফিট
উত্তর – 4. 4864 ফিট
জিনিসপত্রের অভাবে সন্ধ্যার পূর্বে বাসায় এসে লেখিকা লাভকরতে পারেননি –
- বেড়ানোর আনন্দ
- ভোজন সুখ
- গৃহসুখ
- গল্পগুজবের আনন্দ
উত্তর – 3. গৃহসুখ
___ ট্রেনে লেখিকাদের ট্রাঙ্কগুলি ফিরে এল। –
- সকালের
- দুপুরের
- বিকালের
- সন্ধ্যার
উত্তর – 4. সন্ধ্যার
খুবই স্বাস্থ্যকর কী? –
- জল
- বায়ু
- আলো
- দৃশ্য
উত্তর – 2. বায়ু
পাহাড়ে লেখিকারা জলপান করতেন –
- জল ফুটিয়ে
- ফিলটারে জল ছেঁকে
- মেশিনের জল পরিশুদ্ধ করে
- টিউবওয়েল থেকে
উত্তর – 2. ফিলটারে জল ছেঁকে
কী দেখতে খুব পরিষ্কার ও স্বচ্ছ? –
- জল
- বায়ু
- দৃশ্য
- আলো
উত্তর – 1. জল
পাহাড়ে কুয়ো, নদী কিংবা পুষ্করিণী না থাকায় লেখিকাদের কীসের জলপান করতে হত –
- ঝরনার জল
- মিনারেল ওয়াটার বোতলের
- সমতলের পানীয় জল
- টিউবওয়েলের জল
উত্তর – 1. ঝরনার জল
দার্জিলিঙের বায়ু –
- জলীয় বাষ্পপূর্ণ
- মেঘময় অস্বস্তিকর
- পরিষ্কার ও হালকা
- স্যাঁতসেতে
উত্তর – 3. পরিষ্কার ও হালকা
এখানকার বায়ু পরিষ্কার ও ___। –
- ভারী
- হালকা
- ভিজে
- ঠান্ডা
উত্তর – 2. হালকা
“… খেলা দেখিতে বেশ চমৎকার!” – কী খেলা? –
- ক্রিকেট
- ফুটবল
- ভলি
- বায়ু এবং মেঘের লুকোচুরি
উত্তর – 4. বায়ু এবং মেঘের লুকোচুরি
“প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং ___ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে।” –
- আলো
- দৃষ্টি
- মেঘ
- জল
উত্তর – 3. মেঘ
___ গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়।” –
- পশ্চিম
- পূর্ব
- উত্তর
- দক্ষিণ
উত্তর – 1. পশ্চিম
ঢেঁকির শাকের কথা লেখিকা কোথায় পাঠ করেছিলেন? –
- দেশ পত্রিকায়
- আনন্দলোক পত্রিকায়
- মহিলা পত্রিকায়
- পুরুষ পত্রিকায়
উত্তর – 3. মহিলা পত্রিকায়
বড় বড় ঢেঁকিতরু ছিল –
- সুলতানি যুগে
- পুরোনো প্রস্তরযুগে
- কারবনিফেরাস যুগে
- কারাকাস যুগে
উত্তর – 3. কারবনিফেরাস যুগে
তরুবর কত ফিট উঁচু? –
- 20-25
- 10-15
- 30-35
- 5-10
উত্তর – 1. 20-25
“তাই নির্ভয়ে বেড়াইতে পারি,” – কারণ? –
- বাঘ নেই
- সাপ নেই
- ভালুক নেই
- গণ্ডার নেই
উত্তর – 1. বাঘ নেই
পাহাড়ের কোনো কোনো স্থানে যে নিবিড় বন ছিল, তাতে আছে –
- সর্প এবং ছিনে জোঁক
- বাঘ এবং ভালুক
- সজারু এবং হরিণ
- প্রকাণ্ড গরিলা
উত্তর – 1. সর্প এবং ছিনে জোঁক
জোঁকে লেখিকার কতবার রক্ত শোষণ করেছে? –
- দু-একবার
- দু-তিনবার
- তিন-চারবার
- চার-পাঁচবার
উত্তর – 2. দু-তিনবার
“এদেশের স্ত্রীলোকেরা দেখিলে ভয় পায় না।” –
- বাঘ
- ভালুক
- জোঁক
- সাপ
উত্তর – 3. জোঁক
ভুটিয়া চাকরানি কাকে ‘ভালু’ বলে? –
- সাপকে
- জোঁককে
- বাঘকে
- ভালুককে
উত্তর – 2. জোঁককে
ভুটিয়ানিরা কত গজ লম্বা কাপড় ঘাঘরার মতো করে পরে। –
- 7
- 6
- 5
- 4
উত্তর – 1. 7
ভুটিয়ানিরা পৃষ্ঠে কত মন বোঝা নিয়ে অনায়াসে উঁচু পাহাড়ে ওঠে? –
- তিন-চার মন
- দুই-এক মন
- দুই-তিন মন
- চার-পাঁচ মন
উত্তর – 2. দুই-এক মন
পাহাড়ের স্ত্রীলোকেরা নিজেদের উদরান্নের জন্য কাদের কাছে প্রত্যাশী নয়? –
- আত্মীয়পরিজনের কাছে
- সরকারি দয়াদাক্ষিণ্যের উপর
- পর্যটকদের অনুকম্পার উপর
- নিজেদের পুরুষদের কাছে
উত্তর – 4. নিজেদের পুরুষদের কাছে
পাথর বিছিয়ে রাস্তা তৈরি করে –
- অবলারা
- সবলেরা
- দুর্বলেরা
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 2. সবলেরা
ভুটিয়ানিরা কী বলে আপন পরিচয় দেয়? –
- সাহসিনী
- পাহাড়নি
- অবলা
- সবলা
উত্তর – 2. পাহাড়নি
ভুটিয়ানির মতে ‘নীচেকা আদমি’ আসলে –
- অসভ্য
- সভ্য
- নীচমনের
- উঁচুমনের
উত্তর – 1. অসভ্য
ভুটিয়া চরিত্রের অন্যতম গুণ হল –
- সত্যবাদিতা
- চতুরতা
- মানবিকতা
- সরলতা
উত্তর – 1. সত্যবাদিতা
“… সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে।” – কাদের সংস্রবে? –
- পুরুষদের
- মহিলাদের
- নীচেকা আদমির
- বালকদের
উত্তর – 3. নীচেকা আদমির
লেখিকার বাসস্থান থেকে যে ঝরনা বইছে তা কত দূরে –
- এক মাইল
- দেড় মাইল
- দুই মাইল
- আড়াই মাইল
উত্তর – 1. এক মাইল
দিবানিশি ঝরনার কল্লোলগীতি শুনে লেখিকার –
- মন উদাস হয়
- ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস জাগে
- মন আনন্দে নেচে ওঠে
- স্বদেশের জন্য মন টানে
উত্তর – 2. ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস জাগে
লেখিকা পাহাড়ে এসে অত্যন্ত –
- খুশি
- সুখী
- ব্যথাতুর
- চিন্তান্বিত
উত্তর – 2. সুখী
ঈশ্বরের নিকট লেখিকা এ কারণে কৃতজ্ঞ যে তিনি –
- পাহাড়ে বেড়ানোর সৌভাগ্য অর্জন করেছেন
- পাহাড়ে এসে ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছেন
- পাহাড়ে এসে ঝরনা দেখেছেন
- পাহাড়ে এসে সুখে দিন কাটিয়েছেন
উত্তর – 4. পাহাড়ে এসে সুখে দিন কাটিয়েছেন
সমুদ্রের সামান্য নমুনা বঙ্গোপসাগর দেখার পর লেখিকার বাকি ছিল –
- ঝরনা দেখা
- টয়ট্রেন দেখা
- পর্বতের নমুনা দেখা
- শৈলশহর দেখা
উত্তর – 3. পর্বতের নমুনা দেখা
‘প্রভু’ কথাটি-র অর্থ হল –
- বিধাতা
- বিশ্ব
- সূর্য
- চন্দ্র
উত্তর – 1. বিধাতা
পাহাড়ে প্রতিটি উচ্চশৃঙ্গ ও ঝরনা লেখিকাকে প্রথমে কী বলে –
- আমায় ভুলে যেও না
- আমার কথা মনে রেখো
- আমাকে দ্যাখো
- আমার দিকে তাকিও না
উত্তর – 3. আমাকে দ্যাখো
পাহাড়ে প্রতিটি উচ্চশৃঙ্গ ও ঝরনা লেখিকাকে ঈষৎ হেসে কী বলে –
- আমাকে না দেখে স্রষ্টাকে স্মরণ করো
- আমাকে না দেখে নদীর কল্লোল শোনো
- আমাকে না দেখে প্রকৃতির অন্য সৌন্দর্য দ্যাখো
- আমাকে না দেখে ঘর বন্ধ করে বসে থাকো
উত্তর – 1. আমাকে না দেখে স্রষ্টাকে স্মরণ করো
চিত্র দেখে কার নৈপুণ্য বোঝা যায়? –
- পাহাড়িয়াদের
- চিত্রপরিচালকের
- চিত্রকরের
- খোদাইকরের
উত্তর – 3. চিত্রকরের
মহাশিল্পীর জগতে ক্ষুদ্র –
- মানুষ
- সাগর
- নদী
- হিমালয়
উত্তর – 4. হিমালয়
“আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র!” এই মহাশিল্পী হলেন –
- প্রকৃতি
- বনদেবতা
- পর্বতরাজ
- ঈশ্বর
উত্তর – 4. ঈশ্বর
‘কৃতঘ্নতা’ শব্দটির অর্থ –
- উপকারীর উপকার স্বীকার না করা
- উপকারীর উপকার স্বীকার করা
- উপকারীর মঙ্গল করা
- উপকারীর সর্বনাশ সাধন করা
উত্তর – 1. উপকারীর উপকার স্বীকার না করা
“প্রশংসার যোগ্য” – কে? –
- মানুষ
- ঈশ্বর
- সমুদ্র
- নদী
উত্তর – 2. ঈশ্বর
“তিনিই ধন্য!” – কার কথা বলা হয়েছে? –
- পাহাড়
- মানুষ
- ঈশ্বর
- মহামানব
উত্তর – 3. ঈশ্বর
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
‘হিমালয় দর্শন’ ভ্রমণকাহিনির লেখিকা কোথায় এসে পৌঁছোনোর কথা বলেছেন?
হিমালয় রেল রোড কোথা থেকে শুরু হয়েছে?
ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি কেমন?
হিমালয়ান রেলগাড়িই বা কেমন?
হিমালয়ান রেলগাড়িগুলিতে যাত্রীদের কী সুবিধা হয়?
গাড়িগুলি কীভাবে চলে?
“ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল।” – গাড়িগুলি কীরূপ শব্দে কোনদিকে এঁকেবেঁকে চলে?
পথের দু-ধারের দৃশ্য কেমন?
সমুদ্র থেকে প্রথমে কত ফিট উঁচুতে তারা উঠেছিলেন?
কী দেখে লেখিকার নদী বলে ভ্রম হয়েছিল?
চায়ের ক্ষেত্রগুলো কেমন দেখতে ছিল?
কাকে ধরণির সীমন্ত বলা হয়েছে?
‘বসুমতীর ঘন কেশপাশ’ -এর সঙ্গে লেখিকা কীসের তুলনা করেছেন?
রেলপথে বর্ণনাতীত সৌন্দর্য কী?
জলপ্রপাত বা নির্ঝরগুলির গন্তব্য কোথায়?
জাহ্নবীর উৎস কী?
রেলগাড়ি ঝরনার কাছে এসে থামল কেন?
চার হাজার ফিট উপরে উঠে লেখিকার কী অনুভূত হয়েছিল?
গরমের জুলুম থেকে কীভাবে তিনি স্বস্তি পেলেন?
অবশেষে লেখিকা কোথায় পৌঁছোলেন?
কার্সিয়াং -এর উচ্চতা কত?
লেখিকার জন্য দার্জিলিং -এর ঠিকানায় কী প্রেরিত হয়েছিল?
ট্রাঙ্কগুলি না থাকায় লেখিকার কী অসুবিধে হয়েছিল?
পার্বত্য বসন্তকাল কী?
সেখানে পানীয় জল কীভাবে ব্যবহার করা হয়?
জল কোথা থেকে পাওয়া যায়?
ঝরনার দৃশ্য মানুষ কীভাবে অনুভব করে?
‘ঢেঁকি’ শাকের কথা কোথায় লেখিকা পড়েছেন?
বন্যপথে কীসের উৎপাত বেশি?
‘জোঁক’কে ভুটিয়া চাকরানিরা কী বলে?
জোঁক কী ক্ষতি করে?
ভুটিয়ানিরা কী পোশাক পরিধান করে?
পাহাড়ি রমণীরা কী বলে পরিচিত?
ভুটিয়ানিরা নিজেদের কী নামে পরিচয় দেয়?
সমতলের মানুষদের তারা কী বলে?
ভুটিয়ানিরা কেমন?
পাহাড়ি ঝরনা সম্পর্কে লেখিকার আর কী অভিজ্ঞতা হয়েছিল?
লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন?
পাহাড় দর্শনের পর লেখিকার কী মনে হয়েছিল?
প্রত্যেকটি উচ্চশৃঙ্গে দর্শনীয় বিষয়টি কী?
সৃষ্টিকর্তা সম্পর্কে লেখিকার কী ধারণা হয়?
হিমালয়ের পাদদেশ সম্পর্কে লেখিকার কী মনে হয়?
হিমালয় সম্পর্কে তাঁর কী ধারণা?
হিমালয় দর্শনে আমাদের কোন্ কোন্ ইন্দ্রিয় সজাগ হয়?
কোন্ পাখীর মতো কণ্ঠস্থ শব্দে উপাসনা হয় না?
উপাসনার জন্য কী প্রয়োজন?
প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের জন্য কী প্রয়োজন?
ঈশ্বরের উদ্দেশে তাঁর সৃষ্টির জন্য লেখিকার কী বলতে ইচ্ছে করে?
লেখিকার চোখে হিমালয় দর্শন কী বলে মনে হয়?
কাকে তিনি এই বিশ্বসৌন্দর্য সৃষ্টির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন?
হিমালয় দর্শন প্রবন্ধটির রচয়িতা কে?
হিমালয় দর্শন রচনাংশটি কোন্ নামে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল?
হিমালয় দর্শন রচনাংশে লেখিকার আলোচ্য বিষয়টি কী?
যথা সময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পঁহুছিলাম। — লেখিকা কোন্ উদ্দেশ্যে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছেছেন?
হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে?
ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি ও ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি — এই দুটির মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড়ো?
হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোটো — কার অপেক্ষা ছোটো?
বেশ সুন্দর দেখায়। — হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন্ জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন?
ক্ষুদ্র গাড়িগুলিকে কীসের মতো দেখতে লাগে?
হিমালয়ান রেলগাড়ির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
যাত্রীগণ ইচ্ছা করিলে অনায়াসে উঠিতে নামিতে পারেন। – যাত্রীরা কোথা থেকে ওঠানামা করতে পারেন?
পথের দুইধারে মনোরম দৃশ্য — মনোরম দৃশ্যটি কী?
মেঘের ভিতর দিয়া চলিয়াছি। — কখন লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন?
সহসা নদী বলিয়া ভ্ৰম জন্মে। — কী দেখে নদী বলে ভুল হয়?
সকলই মনোহর। — কীসের কথা বলা হয়েছে?
প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। — কীসের জন্য প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি পেয়েছে?
দূর হইতে সারি সারি চারাগুলি বড়ো সুন্দর বোধ হয়। — কীসের চারাকে বড়ো সুন্দর দেখায়?
ইহার সৌন্দর্য বর্ণনাতীত। — কার সৌন্দর্যের কথা বলা হয়েছে?
ইহার সৌন্দর্য বর্ণনাতীত। — কোথা থেকে লেখিকা সেই সুন্দরকে দেখেছেন?
ইহারা কোথায় চলিয়াছে! — কখন লেখিকার মনে এরূপ চিন্তার উদয় হয়েছে?
একথা সহসা বিশ্বাস হয় কি? – এখানে কোন্ কথা বিশ্বাস করার কথা বলা হয়েছে?
একটি বড়ো ঝরনার নিকট ট্রেন থামিল। — ট্রেন থামার কারণ কী?
ট্রেন থামিল। — প্রাথমিকভাবে লেখিকার ট্রেন থামার কারণ হিসেবে কী মনে হয়েছিল?
সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। — কীজন্য গাড়ি থেমেছে বলে লেখিকা ভেবেছিলেন?
লেখিকা কোথায় ঢেঁকিশাকের কথা পড়েছিলেন?
ঢেঁকিশাক কেমন প্রকৃতির বলে লেখিকা জানতেন?
ভারী আনন্দ হইল। — কী দেখে লেখিকার আনন্দ হল?
কেবল ভূ–তত্ত্ব (Geology) গ্রন্থে পাঠ করিয়াছিলাম — লেখিকা কী পাঠ করেছিলেন?
ঢেঁকিতরুর উচ্চতা কত?
তাই নির্ভয়ে বেড়াইতে পারি – লেখিকা কেন নির্ভয়ে বেড়াতে পারার কথা বলেছেন?
নির্জন বনমধ্যে লেখিকা কী দেখতে পেয়েছিলেন?
এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। – এদেশ বলতে কোন্ দেশকে বোঝানো হয়েছে?
লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কী?
ভুটিয়ানিদের ঘাঘরার বিশেষত্ব কী ছিল?
সেই পথে অবলীলাক্রমে উঠে। — কোন্ পথের কথা বলা হয়েছে?
রমণীজাতি দুর্বল বলে তাঁদের আর-এক নাম কী?
মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্পর্কে একবার কী লিখেছিলেন?
ভুটিয়ানিরাও ঐ অবলা জাতির অন্তর্গত না কি? — কাদের অবলা জাতি বলা হয়?
ভুটিয়ানিরা কীভাবে পেটের ভাত জোগাড় করে?
পুরুষেরা বেশি বোঝা বহন করে না। — কোন্ পুরুষদের কথা বলা হয়েছে?
যেন ইহাদের মতে নীচেকা আদমিই অসভ্য! — কাদের মতে নীচেকা আদমি অসভ্য?
ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। — কাদের, কোন্ সদ্গুণরাজির কথা এখানে বলা হয়েছে?
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পাঠের প্রথম অধ্যায়, ‘হিমালয় দর্শন’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন