এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের প্রথম অধ্যায়, ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটি কোন্ মঙ্গলকাব্যের অন্তর্গত? –
- মনসামঙ্গল
- চণ্ডীমঙ্গল
- ধর্মমঙ্গল
- শিবমঙ্গল
উত্তর – 2. চণ্ডীমঙ্গল
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটির রচয়িতা –
- মুকুন্দ চক্রবর্তী
- দ্বিজ মাধব
- মুক্তারাম সেন
- মানিক দত্ত
উত্তর – 1. মুকুন্দ চক্রবর্তী
কবিতার ভণিতায় উল্লিখিত ‘চণ্ডীমঙ্গল’-এর অন্য নাম –
- কলিঙ্গমঙ্গল
- মুকুন্দমঙ্গল
- অম্বিকামঙ্গল
- চণ্ডীগান
উত্তর – 3. অম্বিকামঙ্গল
মুকুন্দ চক্রবর্তী কোন্ উপাধি পেয়েছিলেন? –
- মঙ্গল কবি
- কবিকঙ্কণ
- কঙ্কণ কবি
- চণ্ডীমঙ্গলের কবি
উত্তর – 2. কবিকঙ্কণ
‘মেঘে কৈল অন্ধকার’ – ফলে কী হল? –
- কেউ কারোর শরীর দেখতে পাচ্ছিল না
- কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না
- সবাই দিনকেই রাত ভাবছিল
- কেউ নিজের বাড়ি দেখতে পাচ্ছিল না
উত্তর – 2. কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না
‘মেঘে কৈল অন্ধকার’ – বাক্যটি কবিতায় কতবার আছে?
- একবার
- দুইবার
- তিনবার
- একবারও না
উত্তর – 2. দুইবার
‘ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।’ – এখানে ‘চিকুর’ বলতে বোঝানো হয়েছে –
- আকাশকে
- বিদ্যুৎকে
- বাতাসকে
- কোনোটিই নয়
উত্তর – 2. বিদ্যুৎকে
‘___ উড়িল মেঘ সঘনে চিকুর।’ –
- নৈঋতে
- ঈশানে
- গগনে
- বায়ুতে
উত্তর – 2. ঈশানে
চারি মেঘে বর্ষণ হচ্ছিল –
- ভয়ংকর বেগে
- মুষলধারে
- উচ্চনাদে
- অল্প বেগে
উত্তর – 2. মুষলধারে
‘মুষলধারে’ শব্দের অর্থ কী? –
- গদা
- পেষণদণ্ড
- অত্যন্ত বেগে
- অত্যন্ত মোটা ধারায়
উত্তর – 4. অত্যন্ত মোটা ধারায়
কবিতায় কোন্ দেশের ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে? –
- বঙ্গদেশ
- কলিঙ্গদেশ
- অঙ্গদেশ
- উত্তর দেশ
উত্তর – 2. কলিঙ্গদেশ
‘কলিঙ্গদেশ’ বলতে কোন্ অঞ্চলকে বোঝানো হয়? –
- উত্তর ভারতের কিছু অংশকে
- ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে
- বঙ্গদেশ ও বিহারের প্রাচীন অংশকে
- দক্ষিণ ভারতের কিছু অংশকে
উত্তর – 2. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে
কারা প্রলয় গুণল? –
- প্রজা
- রাজা
- সেনাপতি
- মন্ত্রী
উত্তর – 1. প্রজা
‘প্রজা ভাবয়ে বিষাদ।’ – কেন? –
- মেঘের গর্জনে
- প্রলয় গুণে
- চমকিত হয়ে
- চিকুর দেখে।
উত্তর – 2. প্রলয় গুণে
ঘন ঝড় কী ভাবে বইছিল? –
- উচ্চনাদে
- শনশন বনবন
- হুড় হুড় দুড় দুড়
- ঝনঝন ঘনঘন
উত্তর – 3. হুড় হুড় দুড় দুড়
‘ভবন ছাড়ি প্রজা দিল রড়।’ – ‘রড়’ শব্দের অর্থ? –
- ভয়
- পালানো
- ছুট বা দৌড়
- শান্ত হওয়া
উত্তর – 3. ছুট বা দৌড়
‘হরিত’ শব্দটির অর্থ কী? –
- হলুদ
- লাল
- সবুজ
- নীল
উত্তর – 3. সবুজ
যে হরিত ছিল তার কী অবস্থা হল? –
- জলধারায় ভেসে গেল
- ধুলোয় আচ্ছাদিত হল
- বজ্রপাতে নষ্ট হয়ে গেল
- কালো হয়ে গেল
উত্তর – 2. ধুলোয় আচ্ছাদিত হল
‘শস্য’র কী অবস্থা হল? –
- উলটে পড়ল
- জলে ভেসে গেল
- লোকে সংগ্রহ করে নিল
- নষ্ট হয়ে গেল
উত্তর – 1. উলটে পড়ল
চারি মেঘে জল দেয় কত গজরাজ? –
- পঞ্চ গজরাজ
- চার গজরাজ
- শত গজরাজ
- অষ্ট গজরাজ
উত্তর – 4. অষ্ট গজরাজ
‘সঘনে চিকুর’ কথাটির অর্থ –
- বজ্র-বিদ্যুৎ
- ঘন ঘন বিদ্যুৎসহ মেঘ গর্জন
- বৃষ্টিসহ মেঘগর্জন
- মেঘের গর্জন
উত্তর – 2. ঘন ঘন বিদ্যুৎসহ মেঘ গর্জন
‘করি-কর’ কথাটির অর্থ কী? –
- করিৎকর্মা
- হাতির শুঁড়
- হাতির কান
- হাতির সমান
উত্তর – 2. হাতির শুঁড়
‘জলে মহী একাকার’ – ‘মহী’ কথার অর্থ কী? –
- আকাশ
- পথ
- পৃথিবী
- অঞ্চল
উত্তর – 3. পৃথিবী
‘পথ হইল হারা’ – কারণ? –
- না পায় দেখিতে কেহ রবির কিরণ
- চারি মেঘে জল দেয়
- চারি মেঘে বরিষে মুষলধারে জল
- জলে মহী একাকার
উত্তর – 4. জলে মহী একাকার
ঘন ঘন মেঘের গর্জনে কী অবস্থা হয়েছিল? –
- প্রজারা চমকে উঠেছিল
- ভয়ে পথ হারিয়ে যাচ্ছিল
- কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না
- প্রজারা প্রলয়ের কথা ভাবছি
উত্তর – 3. কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না
‘পরিচ্ছিন্ন নাহি ___ I’ –
- গগন-মণ্ডল
- ঈশান কোণ
- কলিঙ্গদেশ
- সন্ধ্যা দিবস রজনী
উত্তর – 4. সন্ধ্যা দিবস রজনী
‘সোঙরে’ কথার অর্থ কী? –
- সঙ্গে যাওয়া
- নামকীর্তন করা
- স্মরণ করা
- মন্ত্রোচ্চারণ
উত্তর – 3. স্মরণ করা
কলিঙ্গে লোকেরা কার নাম স্মরণ করছিল?
- ইন্দ্র দেবতার
- বরুণ দেবতার
- পবন দেবতার
- জৈমিনির
উত্তর – 4. জৈমিনির
জৈমিনির নাম স্মরণ করছিল কেন? –
- নাম স্মরণ করলে বৃষ্টি থামে
- প্রলয় হয় না
- ভয় ভেঙে যায়
- নাম স্মরণে বজ্রপাত নিবারিত হয়
উত্তর – 4. নাম স্মরণে বজ্রপাত নিবারিত হয়
‘না পায় দেখিতে কেহ ___।’ –
- কলিঙ্গদেশ
- পথঘাট
- রবির কিরণ
- ঘরগুলো
উত্তর – 3. রবির কিরণ
‘গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে।’ – এ কারণ কী? –
- করি-কর সমান বরিষে জলধারা
- পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী
- দেখিতে না পাই অঙ্গ আপনার
- নাহি জানি জলস্থল কলিঙ্গ-মণ্ডলে
উত্তর – 4. নাহি জানি জলস্থল কলিঙ্গ-মণ্ডলে
‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কী? –
- ব্যাং
- সাপ
- টিকটিকি
- সরীসৃপ জাতীয় প্রাণী
উত্তর – 2. সাপ
নিরবধি কতদিন নিরন্তর বৃষ্টি হল? –
- তিনদিন
- পাঁচদিন
- একমাস
- সাতদিন
উত্তর – 4. সাতদিন
‘-কার্য্য হেজ্যা গেল ঘর।।’ –
- কলিঙ্গ প্রজার
- আছুক শস্যের
- বীর হনুমানের
- নদনদীগণের
উত্তর – 2. আছুক শস্যের
‘মেঝ্যাতে পড়য়ে শিল-।’
- বৃষ্টি নিরন্তর
- যেন পাকা তাল
- বিদারিয়া চাল
- কলিঙ্গ-মণ্ডলে
উত্তর – 3. বিদারিয়া চাল
শিলগুলির আকার কেমন ছিল?
- ছোটো শস্যদানার মতো
- বড়ো বড়ো পাথর আকৃতি
- ভাদ্রের তালের মতো
- পর্বত সমান
উত্তর – 3. ভাদ্রের তালের মতো
কোন্ মাসে তাল পড়ে? –
- বৈশাখ
- কার্তিক
- ফাল্গুন
- ভাদ্র
উত্তর – 4. ভাদ্র
কে চণ্ডীর আদেশ পান? –
- কবি চণ্ডীদাস
- কলিঙ্গের রাজা
- বীর হনুমান
- কলিঙ্গের প্রজারা
উত্তর – 3. বীর হনুমান
বীর হনুমান কী করেন? –
- বৃষ্টি থামিয়ে দেন
- মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন
- প্রলয় থামান
- চণ্ডীর আদেশের অপেক্ষায় থাকেন
উত্তর – 2. মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন
ঢেউগুলির আকার কেমন? –
- ছোটো ছোটো
- মাঝারি আকৃতির
- বিশাল পর্বত সমান
- ভয়ংকর আকৃতির
উত্তর – 3. বিশাল পর্বত সমান
কী দলমল করচ্ছিল? –
পর্বত
ঘরগুলি
মঠ-অট্টালিকা
কলিঙ্গ-দেশ
উত্তর – 2. ঘরগুলি
হনুমান এবং আর কাদের চণ্ডী আদেশ দিয়েছিলেন? –
- বিশাল পর্বতদের
- কলিঙ্গ প্রজাদের
- ভুজঙ্গদের
- নদনদীদের
উত্তর – 4. নদনদীদের
কে অম্বিকামঙ্গল গান? –
- মঙ্গলকাব্যের কবি
- চণ্ডীদাস
- শ্রীকবিকঙ্কণ
- বীর হনুমান
উত্তর – 3. শ্রীকবিকঙ্কণ
কবিতার শেষে কবির নামোল্লেখকে কী বলা হয়? –
- বণিতা
- প্রকাশ
- অহংকার
- ভণিতা
উত্তর – 4. ভণিতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
মঙ্গলকাব্য কাকে বলে?
মঙ্গলকাব্য কয় প্রকার?
মঙ্গলকাব্যের প্রকারভেদ লেখো।
মঙ্গলকাব্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
1. গ্রন্থারম্ভে দেববন্দনা ও গ্রন্থোৎপত্তির কারণ বর্ণিত হবে।
2. বারোমাস্যা, চৌতিশা, নারীগণের পতিনিন্দা ইত্যাদি বর্ণনা এই কাব্যে উপস্থিত থাকবে।
‘অভয়ামঙ্গল’ বা ‘অম্বিকামঙ্গল’-এ কোন্ দেবীর মহিমা ব্যক্ত হয়েছে?
‘কবিকঙ্কণ’ কোন্ কবির উপাধি?
কবিকঙ্কণ মুকুন্দ জন্মস্থান কোথায়?
কবি মুকুন্দ চক্রবর্তীর পিতা ও মাতার নাম লেখো।
মুকুন্দ চক্রবর্তী কোন্ সময়ের কবি?
কবি মুকুন্দ কোন্ রাজার সভাকবি ছিলেন?
কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা মঙ্গলকাব্যের নাম কী?
‘চণ্ডীমঙ্গল’ কার লেখা?
কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা পাঠ্যকবিতার নাম কী?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কোন্ কাব্যের অন্তর্গত?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কোন্ প্রদেশের কথা আছে?
কলিঙ্গের বর্তমান নাম কী?
কলিঙ্গদেশে অন্ধকার নেমে এল কীভাবে?
কেউ নিজের অঙ্গ দেখতে পায়নি কেন?
কোন্ প্রান্তে চিকুর সঘনে উড়ল?
‘সঘনে’ শব্দের অর্থ কী?
‘চিকুর’ কথার অর্থ কী?
কোথায় মেঘ ডাকে?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কত প্রকার মেঘে জল দেয়?
‘চারি মেঘে’ কেমন বর্ষণ হচ্ছিল?
‘নাদ’ শব্দের অর্থ কী?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কারা প্রলয় গুণল?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কারা ভবন ছাড়ল?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ পদ্যাংশে প্রজারা ভবন ছেড়ে বেরিয়ে গেল কেন?
‘রড়’ শব্দের অর্থ কী?
‘ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত।’ – বলতে কবি কী বুঝিয়েছেন?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কী উলটে পড়েছিল?
প্রজা চমকিত হয়েছিল কেন?
‘গজ’ শব্দের দুটি সমার্থক শব্দ লেখো।
অষ্ট গজরাজ কী করেছিল?
‘বেঙ্গ-তড়কা’ কথার অর্থ কী?
‘বরিষে’ শব্দের গদ্যরূপ কী?
‘মহী’ শব্দের দুটি সমার্থক শব্দ লেখো।
পথ চেনা যায় না কেন?
কেউ কারোর কোনো কথা শুনতে পায় না কেন?
‘পরিচ্ছিন্ন’ কথাটির অর্থ কী?
কলিঙ্গদেশে ‘সন্ধ্যা দিবস রজনী’-র কী অবস্থা?
‘কলিঙ্গে সোঙরে’ – কথার অর্থ কী?
জৈমিনি কে?
হুড়হুড়, দুড়দুড়, ঝনঝন কী ধরনের শব্দ?
‘না পায় দেখিতে কেহ’ – কী দেখতে পায় না?
‘কলিঙ্গদেশে কেন কেউ ‘রবির কিরণ’ দেখতে পায় না?
‘ভুজঙ্গ’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো।
গর্ত ছেড়ে কে বেরোল?
নিরন্তর কতদিন বৃষ্টি হয়েছে কলিঙ্গদেশে?
কী ‘হেজ্যা’ গেল?
‘হেজ্যা গেল ঘর।।’ – কথার অর্থ কী?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কী ভেদ করে শিল পড়ে?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় ‘চাল’ শব্দের অর্থ কী? সাধারণভাবে ‘চাল’ শব্দের অর্থ কী?
শিলকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কোন্ মাসের কথা পাওয়া যায়?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কোন্ মাসে তাল পড়ে?
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় বীর হনুমান কার আদেশ পান?
কী কী ভেঙে খানখান হয়েছে?
কে মঠ অট্টালিকা ভেঙে খানখান করে?
ঢেউগুলির আকৃতি কেমন ছিল?
ঘরগুলির কী অবস্থা হয়েছিল?
নদনদীগণ কার আদেশে ধায়?
‘অম্বিকা’ কার নাম?
‘শ্রীকবিকঙ্কণ’ কার গান গেয়েছেন?
‘হরিত’ শব্দের অর্থ কী?
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন্ কাব্যের অন্তর্গত?
মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী কী নামে পরিচিত?
মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির ক-টি খণ্ড ও কী কী?
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন্ খণ্ডের অন্তর্গত?
দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন?
চারি মেঘে বরিষে মুষলধারে জল। — চারিমেঘ কী কী?
উচ্চনাদে কলিঙ্গে কীসের ডাক শোনা গিয়েছে?
প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ। — মন্তব্যটির অর্থ লেখো।
অথবা, কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন?
হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়। — উক্তিটির তাৎপর্য কী?
বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। — কোন্ বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল?
শ্রীকবিকঙ্কণ কার উপাধি?
ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত — লাইনটির অর্থ লেখো।
প্রজা চমকিত। — কোথাকার প্রজা কেন চমকিত হল?
চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। — চারি মেঘ – এর নাম লেখো।
চারদিকে মেঘে জল দেয় কারা?
জলধারার বর্ষণকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
করি-কর সমান বরিষে জলধারা – করি কর শব্দের অর্থ কী?
কারো কথা শুনিতে না পায় কোনো জন। — কারও কথা শুনতে না পাওয়ার কারণ কী?
মেঘ ঝড়বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন?
অথবা, কলিঙ্গবাসী জৈমিনিকে স্মরণ করে কেন?
জৈমিনি কে?
না পায় দেখিতে কেহ রবির কিরণ। — রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কী?
গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে?
কলিঙ্গদেশে কত দিন টানা বৃষ্টিপাত হয়েছিল?
সাত দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কী ক্ষতি হল?
ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। — কবি কোন্ বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন?
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
চণ্ডীর আদেশ পান বীর হনুমান। — আদেশ পেয়ে হনুমান কী করেছিল?
উঠে পড়ে ঘরগুলা করে দলমল। – এর কারণ কী?
চণ্ডীর আদেশে নদনদী কী করে?
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের প্রথম অধ্যায়, ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন