দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে। — এখানে ‘দাদা’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে কথাটি উদ্ধৃত করা হয়েছে?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে।” — এখানে ‘দাদা’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে কথাটি উদ্ধৃত করা হয়েছে?, সেটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিক্ষার্থীদের জন্য এটি ভালোভাবে বোঝা প্রয়োজন।

দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে। — এখানে 'দাদা' বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে কথাটি উদ্ধৃত করা হয়েছে?

“দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে।” — এখানে ‘দাদা’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে কথাটি উদ্ধৃত করা হয়েছে?

দাদা-র পরিচয় – কোনি উপন্যাসের উল্লিখিত অংশে ‘দাদা’ বলতে কোনির দাদা কমলের কথা বলা হয়েছে।

প্রসঙ্গ – কোনির ঘুমের মধ্যে উচ্চারণ করা স্বপ্ন পূরণ করার জন্য ক্ষিদ্দা কোনিকে নিয়ে গিয়েছিলেন চিড়িয়াখানায়। ক্ষিদ্দার ঝোলার ভিতরে খাবার থাকলেও কাছে জল ছিল না। কিছুদূরে কোনি লক্ষ করেছিল স্কুলের পোশাক পরা মেয়েরা হইচই করছে। তাদের কাছে খাবারের ঝুড়ি যেমন ছিল, তেমনই ছিল ড্রামভরতি জলও। কোনি ক্ষিতীশের সম্মতি নিয়ে তাদের কাছে জল চাইলে এক শিক্ষিকার কাছ থেকে সে প্রত্যাখ্যাত হয়। অপ্রতিভ কোনি ফিরে আসে এবং ক্ষিদ্দার মন্তব্যের উত্তরে জানায় যে, বড়োলোকেরা গরিবদের ঘেন্না করে। কোনির মুখে এসব কথা শুনে ক্ষিদ্দা অবাক হয়ে যান। বুঝতে চান যে কোনির এইসব কথা ভাবার কারণ কী। তার উত্তরেই কোনি বলেছিল, তার দাদা তাকে বলে গিয়েছে যে, টাকা থাকলে সবাই খাতির করে। কোনির দাদা কমল নিজের অভিজ্ঞতা থেকে এই সত্যে পৌঁছেছিল এবং মারা যাওয়ার আগে কোনিকে সেই শিক্ষাই দিয়ে গিয়েছিল। কারণ কমল জানত, আগামী দিনে তার মতোই কোনিকেও বেঁচে থাকার জন্য দুরন্ত লড়াই করতে হবে।

আরও পড়ুন, বড়োলোকরা গরিবদের ঘেন্না করে। — কোন্ পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন? এই ঘটনা থেকে ক্ষিতীশ সিংহ কী উপলব্ধি করেছিলেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে।” — এখানে ‘দাদা’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ প্রসঙ্গে কথাটি উদ্ধৃত করা হয়েছে? তা নিয়ে বিশদে আলোচনা করেছি। মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তা প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। আর দয়া করে আপনার বন্ধুদের সঙ্গেও এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান