এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি উল্লেখ করো। মেথিলেটেড স্পিরিটের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডিনোচার্ড স্পিরিট কাকে বলে?
ডিনোচার্ড স্পিরিট (Denatured spirit) – শিল্পে ইথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহল পানীয় হিসেবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে নানা ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়। যেমন – মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি। মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলে। শিল্পে ব্যবহারের উপযুক্ত মেথিলেটেড স্পিরিটে প্রায় 90% ইথাইল অ্যালকোহল ও 10% মিথাইল অ্যালকোহল থাকে।
ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি উল্লেখ করো।
মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি –
- মেথিলেটেড স্পিরিট বিশেষ গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থের মিশ্রণ।
- এটি উদ্বায়ী এবং সহজদাহ্য।
- মেথিলেটেড স্পিরিট বিষাক্ত এবং পানের অযোগ্য।
- মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য, কিন্তু এর মধ্যে জলে অদ্রাব্য পিরিডিন, ন্যাপথা প্রভৃতি থাকার জন্য এর জলীয় দ্রবণ সামান্য ঘোলা হয়।
মেথিলেটেড স্পিরিটের ব্যবহার উল্লেখ করো।
মেথিলেটেড স্পিরিটের ব্যবহার –
- মেথিলেটেড স্পিরিট স্টোভ, স্পিরিট ল্যাম্প প্রভৃতির জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
- বার্নিশের কাজে এবং রঙ্ তৈরি করতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়।
- বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসেবে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি ও ব্যবহার” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment