ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি ও ব্যবহার

Souvick

Home » ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি ও ব্যবহার

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি উল্লেখ করো। মেথিলেটেড স্পিরিটের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি ও ব্যবহার

ডিনোচার্ড স্পিরিট কাকে বলে?

ডিনোচার্ড স্পিরিট (Denatured spirit) – শিল্পে ইথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহল পানীয় হিসেবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে নানা ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়। যেমন – মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি। মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলে। শিল্পে ব্যবহারের উপযুক্ত মেথিলেটেড স্পিরিটে প্রায় 90% ইথাইল অ্যালকোহল ও 10% মিথাইল অ্যালকোহল থাকে।

ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি উল্লেখ করো।

মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি –

  • মেথিলেটেড স্পিরিট বিশেষ গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থের মিশ্রণ।
  • এটি উদ্বায়ী এবং সহজদাহ্য।
  • মেথিলেটেড স্পিরিট বিষাক্ত এবং পানের অযোগ্য।
  • মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য, কিন্তু এর মধ্যে জলে অদ্রাব্য পিরিডিন, ন্যাপথা প্রভৃতি থাকার জন্য এর জলীয় দ্রবণ সামান্য ঘোলা হয়।

মেথিলেটেড স্পিরিটের ব্যবহার উল্লেখ করো।

মেথিলেটেড স্পিরিটের ব্যবহার –

  • মেথিলেটেড স্পিরিট স্টোভ, স্পিরিট ল্যাম্প প্রভৃতির জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
  • বার্নিশের কাজে এবং রঙ্ তৈরি করতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়।
  • বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসেবে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডিনোচার্ড স্পিরিট কাকে বলে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের প্রকৃতি ও ব্যবহার” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।