এল-নিনো ও লা-নিনা কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “এল-নিনো ও লা-নিনা কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এল-নিনো ও লা-নিনা কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

এল-নিনো ও লা-নিনা কাকে বলে এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।
এল-নিনো ও লা-নিনা কাকে বলে এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।

এল-নিনো ও লা-নিনা কাকে বলে?

এল-নিনো –

স্পেনীয় শব্দ EI-NINO -র প্রকৃত অর্থ শিশুখ্রিস্ট (Child Christ)। এল-নিনো হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি উপকূলে সাধারণত খ্রিস্টমাসের সময় দেখা অস্থির, অনির্দিষ্ট এবং উষ্ণ সমুদ্রস্রোত।

লা-নিনা –

এল-নিনো ও ENSO -এর পরবর্তী শীতল অবস্থাকেই লা-নিনা বলা হয়। এই সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু উপকূলে শীতল স্রোত প্রবাহিত হয় ও শুষ্ক অবস্থা বিরাজ করে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে উষ্ণ স্রোত প্রবাহিত হয়।

এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।

এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য –

বিষয়এল-নিনোলা-নিনা
অর্থ‘El-Nino’ শব্দটি একটি স্পেনীয় শব্দ যার অর্থ শিশু খ্রিস্ট (Christ Child)। আবার ছোটো ছেলে বা Little Boy অর্থেও ব্যবহৃত হয়।‘La-Nina’ একটি স্প্যানিশ শব্দ যার অর্থ শিশুকন্যা (The Girl Child) বা ছোটো মেয়ে (Little Girl), লা-নিনা হল এলনিনোর বিপরীত অবস্থা।
সমুদ্রস্রোতের প্রবাহের দিকএক্ষেত্রে দক্ষিণমুখী-সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।লা-নিনার সময় উত্তরমুখী-সমুদ্রস্রোত সৃষ্টি হয়।
সমুদ্রস্রোতের উষ্ণতাএই সমুদ্রস্রোত উষ্ণ প্রকৃতির।এই সমুদ্রস্রোত শীতল প্রকৃতির।
বায়ুর চাপের অবস্থাএল-নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে নিম্নচাপ ও পশ্চিমে উচ্চচাপ সৃষ্টি হয়।লা-নিনার সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ ও পশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হয়।
বায়ুর শক্তি বৃদ্ধিএই সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর শক্তি ক্রমশ হ্রাস পায়প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে পড়ে।
বৃষ্টি পাতের তারতম্যদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বৃষ্টিপাতের অভাবে খরা সৃষ্টি হয়।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে এইসময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।
মৎস্য সম্পদের পরিমাণএল-নিনোর আগমনে সামুদ্রিক মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।লা-নিনার সময় সামুদ্রিক মৎস্যের পরিমাণ বৃদ্ধি পায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “এল-নিনো ও লা-নিনা কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “এল-নিনো ও লা-নিনা কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কাকে বলে? প্রকারভেদ ও উপসর্গ

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান