এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
জীবাশ্ম (Fossil): পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে যুগ যুগ ধরে সংরক্ষিত অধুনালুপ্ত উদ্ভিদ কিংবা প্রাণীদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত রূপ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে।
জীবন্ত জীবাশ্ম (Living Fossil): কতকগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে। এই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে।
জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য
| বিষয়ের ভিত্তি | জীবাশ্ম (Fossil) | জীবন্ত জীবাশ্ম (Living Fossil) |
| প্রকৃতি | এটি প্রস্তরীভূত মৃত জীবদেহ বা তার ছাপ। | এটি সম্পূর্ণ জীবন্ত জীবদেহ। |
| অবস্থান | জীবাশ্ম মূলত পাললিক শিলাস্তরে থাকে। | এরা নিজেদের স্বাভাবিক বাসস্থানে থাকে। |
| অস্তিত্ব | বহুকাল পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল, কিন্তু বর্তমানে এরা অবলুপ্ত। | বহুকাল পূর্বে উৎপত্তি লাভ করলেও এরা অপরিবর্তিতভাবে বর্তমানে বেঁচে আছে। |
| গুরুত্ব | জীবাশ্ম থেকে বহু জীবের বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এরা ‘মিসিং লিঙ্ক’ (Missing Link) হিসেবে কাজ করে। | জীবন্ত জীবাশ্ম থেকে প্রাচীন জীবের উৎপত্তি সম্পর্কে জানা যায় এবং এরা ‘সংযোগ রক্ষাকারী জীব’ হিসেবে কাজ করে। |
| উদাহরণ | ইওহিপ্পাস, আর্কিওপ্টেরিক্স ইত্যাদি। | লিমুলাস (রাজকাঁকড়া), প্লাটিপাস, স্ফেনোডন ইত্যাদি। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment