জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো?

জিওস্টেশনারি উপগ্রহ – যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে 24 ঘণ্টায় পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খেয়ে চলেছে, তাদের ভূসমলয় উপগ্রহ বা Geostationary satellite বলে। এগুলিকে সমুদ্র সমতল থেকে 36,000 কিমি উচ্চতায় নিরক্ষীয় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়।

উদাহরণ – Insat 1A, 1B।

সান-সিনক্রোনাস উপগ্রহ – সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথ বরাবর যে কৃত্রিম উপগ্রহ পরিক্রমণ করে তাকে সূর্যতুল্যকালিক বা সান-সিনক্রোনাস উপগ্রহ বলে। এইসব উপগ্রহগুলিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 700-900 কিমি উচ্চতায় পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রতিস্থাপন করা হয়।

উদাহরণ – IR ও IA প্রতি 22 দিন অন্তর পৃথিবীকে প্রদক্ষিণ করে।

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

বিষয়জিওস্টেশনারি উপগ্রহসান-সিনক্রোনাস উপগ্রহ
সংজ্ঞাযেসব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর কোনো একটি স্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরক্ষরেখা বরাবর 24 ঘণ্টায় পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে তাদের Geostationary বা ভূসমলয় উপগ্রহ বলে।যেসব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর এক মেরু থেকে অপর মেরুর নিকটবর্তী হয়ে একটি নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীকে পরিক্রমণ করে তাদের সান-সিনক্রোনাস উপগ্রহ বলে।
অবস্থানএইসব উপগ্রহগুলিকে ভূপৃষ্ঠ থেকে 36000 কিমি উপরে নিরক্ষীয় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। এ জন্য এর অপর নাম Equatorial Orbital Statellite।এইসব উপগ্রহগুলি ভূপৃষ্ঠ 600-900 কিমি উচ্চতায় পৃথিবীর এক মেরু থেকে অপর মেরু বরাবর আবর্তন করে চলেছে। এজন্য এর অপর নাম Near Polar Satellite।
ব্যবহারএদের আবহাওয়া ও টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।এদের পৃথিবীর প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়।
উদাহরণ1. ভারত – INSAT
2. জাপান – GMS
3. USA – GOES-E,W
1. ভারত – IRS সিরিজ
2. ফ্রান্স – SPOT সিরিজ
3. USA – NASA – LAND – SAT সিরিজ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর