ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য – ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো -
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো –

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো।

ঘূর্ণবাতের বৈশিষ্ট্য –

ঘূর্ণবাত হল একপ্রকার আকস্মিক বায়ু। এর বৈশিষ্ট্যগুলি হল –

  • ঘূর্ণবাতের সমগ্র এলাকায় বায়ুর চাপ কম থাকে বিশেষ করে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয়। কেন্দ্রে এই চাপ 250-900 mb হয়ে থাকে।
  • ঘূর্ণবাতের মাঝে একটি কেন্দ্র থাকে। সেখানে শান্ত অবস্থা বিরাজ করে একে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়।
  • ঘূর্ণবাতের বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়।
  • কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুর চাপ ক্রমশ বৃদ্ধি পায়।
  • ঘূর্ণবাতে কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ লক্ষ করা যায়।
  • ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও দক্ষিণে গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়।
  • আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও ঝড়বৃষ্টি হয়।

প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য –

প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। এর বৈশিষ্ট্যগুলি হল –

  • প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ।
  • কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে প্রবাহিত হয়।
  • উচ্চচাপ কেন্দ্রের বায়ু শীতল ও ভারী তাই ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে প্রবাহিত হয়।
  • আকাশ সাধারণত মেঘমুক্ত ও নির্মল থাকে।
  • এই বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে ও দক্ষিণ গোলার্ধে বামাবর্তে বেঁকে প্রবাহিত হয়।
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য কী?

পৃথিবীর বায়ুমণ্ডলীয় ঘটনা গুলির মধ্যে অন্যতম হল ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত একে অপরের বিপরীত অবস্থাকে সূচিত করে। দুটি অবস্থার কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা একটি কে অপরটি থেকে পৃথক করে। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য গুলি বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হল –

বিষয়ঘূর্ণবাতপ্রতীপ ঘূর্ণবাত
সংজ্ঞানিম্নচাপ বিশিষ্ট ঝরকে ঘূর্ণবাত বা সাইক্লোন বলা হয়ে থাকে।উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বর্হিমুখী বায়ু প্রবাহকে প্রতীপ ঘূর্ণবাত বলে।
বায়ুপ্রবাহচারদিক থেকে বায়ু ঘূর্ণবাত কেন্দ্রের দিকে ধেয়ে আসে অর্থাৎ বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়।প্রতীপ ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে যায় অর্থাৎ বায়ু প্রবাহ বর্হিমুখী।
বায়ুর প্রকৃতিঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ ও ঊর্ধবগামী হয়।প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু ঠাণ্ডা ও নিম্নগামী হয়।
চাপের উপস্থিতিঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয়।প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয়।
মেঘ ও ঝড়বৃষ্টিঘূর্ণবাতের সময় আকাশ মেঘলা থাকে ও প্রবল ঝড় বৃষ্টি হয়।প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে আকাশ নির্মল মেঘমুক্ত থাকে। ঝড়বৃষ্টি হয় না।
স্থায়িত্বঘূর্ণবাত ক্ষণস্থায়ী হয়।প্রতীপ ঘূর্ণবাত দীর্ঘকাল স্থায়ী হয়।
ধ্বংসাত্মক শক্তিঘূর্ণবাত খুব শক্তিশালী হয়, এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।প্রতীপ ঘূর্ণবাতের শক্তি কম হয় বলে, ক্ষয়ক্ষতি হয় না।
গতিবেগঘূর্ণবাত তীব্র গতিবেগ সম্পন্ন হয়, কখনো কখনো গতিবেগ ঘণ্টায় 300-350 কিমি পর্যন্ত হয়ে থাকে।প্রতীপ ঘূর্ণবাতে বায়ুপ্রবাহের গতিবেগ তীব্র হয় না।
উৎপত্তি স্থলঘূর্ণবাত প্রধানত ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলের উষ্ণ সমুদ্রে সৃষ্ট হয়।প্রতীপ ঘূর্ণবাত সাধারণত নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলের শীতল স্থলভাগে সৃষ্টি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য কী?” নিয়ে আলোচনা করেছি। এই “ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

হিমোফিলিয়া রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো | Class 10 Life Science