জলচক্র কী? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলচক্র কী? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জলচক্র কী? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।
জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।

জলচক্র কী?

ভূপৃষ্ঠের জলভাগের জল উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয়ে ও ওপরে উঠে ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ। এই মেঘ থেকেই বিভিন্ন অংশে অধঃক্ষেপণ (বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি) ঘটে। এই অধঃক্ষেপণের জল চুঁইয়ে অভ্যন্তরে প্রবেশ করে, অন্তপ্রবাহরূপে সাগরে যায় এবং বেশিরভাগটাই নদীর মাধ্যমে পৃষ্ঠপ্রবাহরূপে সাগরে ফিরে যায়। অর্থাৎ বারিমন্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের মাধ্যমে জলের বিরামহীন চক্র হল জলচক্র।

জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।

জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা –

পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003% নদীতে আছে। নদী ছাড়া জলচক্র পূর্ণতা পায়না। তাই জলচক্রের অংশরূপে নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

জল পরিবহণের মাধ্যম হিসেবে –

জলচক্রে জল পরিবহণের প্রধান মাধ্যম হল নদী। নদী অববাহিকার ঊর্ধ্ব অংশে অর্থাৎ, পার্বত্য অঞ্চলে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জল একমাত্র নদীর মাধ্যমে সমুদ্রে পতিত হতে পারে। আবার, সেই সমুদ্রের জল পুনরায় বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে ও পূর্বের প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে জলচক্র সচল রাখে।

প্লাবন সমভূমিতে জলের জোগান –

প্লাবন সমভূমিতে মৃত্তিকাস্থিত জল সূর্যালোকের প্রভাবে বাষ্পীভূত হয় এবং মৃত্তিকাকে শুষ্ক করে দেয়। মৃত্তিকার মধ্যে থাকা জলের এই হ্রাস (Loss) বৃষ্টির দ্বারা কিছুটা পূরণ (Recharge) হলেও নদী বন্যার সময় সমভূমিকে যথেষ্ট জল সরবরাহ করে।

ভৌমজলের ভাণ্ডার –

নদী ভৌমজলের ভান্ডারকে পূর্ণ করতে সাহায্য করে। সাধারণত তলদেশ প্রবাহ (Sub-surface flow) রূপে যে জল ভৌমজলের ভান্ডার থেকে বেরিয়ে যায় তা নদী দ্বারা পূর্ণ হয়।

বাষ্পীভবনে ভূমিকা –

সমুদ্রের পাশাপাশি নদী থেকেও বাষ্পীভবন হয়, যার ফলে নদী অববাহিকা অঞ্চলে জলের ভারসাম্য বজায় থাকে।

পৃষ্ঠ প্রবাহ (Surface Run off) -এর পরিবাহক –

বৃষ্টির জল পৃষ্ঠ প্রবাহরূপে প্রবাহিত হয়ে কোনো-না-কোনো খাতে মেশে এবং সেই জল পরিবাহিত হওয়ার জন্য নদী উপত্যকা বরাবর পরিবাহিত হয়। এইভাবে নদী জলচক্রে সক্রিয় ভূমিকা পালন করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলচক্র কী? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “জলচক্র কী? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

হিমোফিলিয়া রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো | Class 10 Life Science