এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জেট বায়ু কাকে বলে? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জেট বায়ু কাকে বলে? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জেট বায়ু কাকে বলে? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো।
জেট বায়ু –
জেট বায়ু হল একটি দ্রুতগামী বায়ুস্রোত। যা মূলত 30° উত্তর অক্ষাংশে পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে বায়ুমণ্ডলের 7-13 কিমি ঊর্ধ্বে ট্রপোস্ফিয়ারে একটি সংকীর্ণ আঁকাবাঁকা পথে প্রবল বেগে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।
জেট বায়ুর বৈশিষ্ট্য –
- এই বায়ু ভূপৃষ্ঠ থেকে 10-12 কিমি ঊর্ধ্বে সংকীর্ণ স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- জেট বায়ুর গতিবেগ 350-450 কিমি/ঘণ্টা।
- শীতের প্রারম্ভে এই বায়ুপ্রবাহ শুরু হয়, চলে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত।
জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক উল্লেখ করো।
অথবা, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কী?
জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক –
মৌসুমি বায়ুর আগমন, স্থায়িত্ব, প্রত্যাবর্তন, প্রাবল্য খুবই অনিশ্চিত, এই অনিশ্চয়তার জন্য দায়ী ক্রান্তীয় পূবালি জেট বায়ু। বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে সৃষ্ট ক্রান্তীয় পূবালি জেট বায়ু দ্বারা ভারতীয় মৌসুমি বায়ু প্রভাবিত হয়।
ভারত মৌসুমি জলবায়ু অধ্যুষিত অঞ্চল হওয়ায় ভারতের পরিপ্রেক্ষিতে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক অধিক-পশ্চিম ভারতে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে তার আকর্ষণে ভারত মহাসাগরের ওপর দিয়ে শীতল উচ্চচাপযুক্ত বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে থাকে। একে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বলে। বায়ুমণ্ডলের উঁচুতে প্রবাহিত জেটবায়ু এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই জেট বায়ুর আকর্ষণে মৌসুমি বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয় অর্থাৎ জেট বায়ুর অবস্থান ও নিম্নচাপ কেন্দ্রের প্রকৃতি অনুযায়ী মৌসুমি বায়ুর আগমন ও তীব্রতা নির্ভর করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জেট বায়ু কাকে বলে? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক উল্লেখ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “জেট বায়ু কাকে বলে? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment