এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও।
জৈবভঙ্গুর পলিমার –
যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিয়োজকের (ছত্রাক ও ব্যাকটেরিয়া) এনজাইমঘটিত বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয় ও মাটিতে মিশে যায় তাদের জৈবভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে।
সমস্ত প্রাকৃতিক পলিমার (যেমন – সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি) জৈবভঙ্গুর।
জৈব অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেবল পলিমার –
যেসব পলিমার ছত্রাক ও জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না ও মাটিতে মিশে যায় না তাদের জৈব অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেবল পলিমার বলে।
কৃত্রিম উপায়ে তৈরি সকল সংশ্লিষ্ট পলিমার (যেমন – পলিথিন, টেফলন ইত্যাদি) জৈব অভঙ্গুর পলিমার।
জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।
জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য –
| জৈব ভঙ্গুর পলিমার | জৈব অভঙ্গুর পলিমার |
| এগুলি প্রধানত প্রাকৃতিক উৎসজাত। | এগুলি প্রধানত কৃত্রিম উৎসজাত। |
| এগুলি প্রধানত সেলুলোজ সমৃদ্ধ। | এগুলি সেলুলোজ সমৃদ্ধ নয়। |
| এগুলি বিনাশযোগ্য। | এগুলি বিনাশযোগ্য নয়। |
| এগুলি পরিবেশ দূষণ ঘটায় না। | এগুলি পরিবেশ দূষণ ঘটায়। |
| এই ধরনের পলিমারের উদাহরণ রবার, কাঠ ইত্যাদি। | এই ধরনের পলিমারের উদাহরণ PVC, টেফলন ইত্যাদি। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment