জৈব ভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? জৈব ভঙ্গুর পলিমার ও অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য

Souvick

Home » জৈব ভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? জৈব ভঙ্গুর পলিমার ও অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।

জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও।

জৈবভঙ্গুর পলিমার –

যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিয়োজকের (ছত্রাক ও ব্যাকটেরিয়া) এনজাইমঘটিত বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয় ও মাটিতে মিশে যায় তাদের জৈবভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে।

সমস্ত প্রাকৃতিক পলিমার (যেমন – সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি) জৈবভঙ্গুর।

জৈব অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেবল পলিমার –

যেসব পলিমার ছত্রাক ও জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না ও মাটিতে মিশে যায় না তাদের জৈব অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেবল পলিমার বলে।

কৃত্রিম উপায়ে তৈরি সকল সংশ্লিষ্ট পলিমার (যেমন – পলিথিন, টেফলন ইত্যাদি) জৈব অভঙ্গুর পলিমার।

জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।

জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য –

জৈব ভঙ্গুর পলিমারজৈব অভঙ্গুর পলিমার
এগুলি প্রধানত প্রাকৃতিক উৎসজাত।এগুলি প্রধানত কৃত্রিম উৎসজাত।
এগুলি প্রধানত সেলুলোজ সমৃদ্ধ।এগুলি সেলুলোজ সমৃদ্ধ নয়।
এগুলি বিনাশযোগ্য।এগুলি বিনাশযোগ্য নয়।
এগুলি পরিবেশ দূষণ ঘটায় না।এগুলি পরিবেশ দূষণ ঘটায়।
এই ধরনের পলিমারের উদাহরণ রবার, কাঠ ইত্যাদি।এই ধরনের পলিমারের উদাহরণ PVC, টেফলন ইত্যাদি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। জৈবভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ