এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?
কচ্ছের রান গুজরাটে অবস্থিত।
কচ্ছের রানের ভূমিরূপ –
কচ্ছের রানকে ভূপ্রকৃতিগতভাবে চারভাগে ভাগ করা যায়, যথা –
নোনা জলাভূমি – গুজরাটের কচ্ছ উপদ্বীপ অঞ্চলে উত্তর-পূর্বাংশ অঞ্চল জুড়ে কাদাসমৃদ্ধ বিস্তীর্ণ জলাভূমি হল রান অঞ্চল। উত্তরের বড়ো জলাভূমিকে বলে বড়ো রান এবং ছোটো জলাভূমিকে বলে ছোটোরান অঞ্চল।
আল্লারাখা বাঁধ – সিন্ধুর একটি শাখানদী এবং অনেকগুলি ছোটো ছোটো নদী এই রান অঞ্চলে মিশেছিল। 1819 খ্রিস্টাব্দে একটা ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি দীর্ঘ উচ্চভূমির সৃষ্টি হওয়ায় নদীগুলির প্রবাহপথ বন্ধ হয়ে গেছে। এই উচ্চভূমিটি আল্লারাখা বাঁধ নামে পরিচিত। এটি 3-6 মিটার উঁচু এবং 80 কিমি দীর্ঘ।
টিলা – রান অঞ্চলের মধ্যে মাঝে মাঝে দু একটি টিলাও দেখা যায়। যেমন – ওসম, বরদা প্রভৃতি।
শুষ্ক, উদ্ভিদহীন লবণাবৃত্ত ভূমি – বর্ষাকালে এবং সমুদ্রের জলে রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পরে সমুদ্রের নোনাজল বাষ্পীভূত হলে রান অঞ্চলটি শুষ্ক, উদ্ভিদহীন, লবণাবৃত সমভূমি অঞ্চলে পরিণত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন