কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?

Rahul

Home » কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কচ্ছের রান এর ভূমিরূপ কেমন-
কচ্ছের রান এর ভূমিরূপ কেমন-

কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?

কচ্ছের রান গুজরাটে অবস্থিত।

কচ্ছের রানের ভূমিরূপ –

কচ্ছের রানকে ভূপ্রকৃতিগতভাবে চারভাগে ভাগ করা যায়, যথা –

নোনা জলাভূমি – গুজরাটের কচ্ছ উপদ্বীপ অঞ্চলে উত্তর-পূর্বাংশ অঞ্চল জুড়ে কাদাসমৃদ্ধ বিস্তীর্ণ জলাভূমি হল রান অঞ্চল। উত্তরের বড়ো জলাভূমিকে বলে বড়ো রান এবং ছোটো জলাভূমিকে বলে ছোটোরান অঞ্চল।

আল্লারাখা বাঁধ – সিন্ধুর একটি শাখানদী এবং অনেকগুলি ছোটো ছোটো নদী এই রান অঞ্চলে মিশেছিল। 1819 খ্রিস্টাব্দে একটা ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি দীর্ঘ উচ্চভূমির সৃষ্টি হওয়ায় নদীগুলির প্রবাহপথ বন্ধ হয়ে গেছে। এই উচ্চভূমিটি আল্লারাখা বাঁধ নামে পরিচিত। এটি 3-6 মিটার উঁচু এবং 80 কিমি দীর্ঘ।

টিলা – রান অঞ্চলের মধ্যে মাঝে মাঝে দু একটি টিলাও দেখা যায়। যেমন – ওসম, বরদা প্রভৃতি।

শুষ্ক, উদ্ভিদহীন লবণাবৃত্ত ভূমি – বর্ষাকালে এবং সমুদ্রের জলে রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পরে সমুদ্রের নোনাজল বাষ্পীভূত হলে রান অঞ্চলটি শুষ্ক, উদ্ভিদহীন, লবণাবৃত সমভূমি অঞ্চলে পরিণত হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কচ্ছের রান কোন্ রাজ্যে অবস্থিত এবং এর ভূমিরূপ কেমন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর