এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোন্ কোন্ কারণে নদী সঞ্চয় করে ব্যাখ্যা করো” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “কোন্ কোন্ কারণে নদী সঞ্চয় করে ব্যাখ্যা করো” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কোন্ কোন্ কারণে নদী সঞ্চয় করে ব্যাখ্যা করো?
নদীর সঞ্চয় কার্যের কারণ –
প্রধানত চারটি অবস্থায় নদী সঞ্চয় করে। এগুলি হল –
- নদীতে জলের পরিমাণ কমে গেলে। আবার, নদীতে জলের পরিমাণ হ্রাস পায় কয়েকটি বিশেষ অবস্থায় –
- কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে নদী প্রবেশ করলে।
- খরার সময়।
- বৃষ্টিহীন ঋতুতে এবং
- চুনাপাথর, বেলে পাথর প্রভৃতি সচ্ছিদ্র প্রস্তর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে।
- ভূমির ঢাল কম হলে অর্থাৎ নদীর গতিবেগ হ্রাস পেলে।
- বস্তুভারের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণে নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, ফলে নদীর বোঝা বেড়ে যায়।
- কোনো হ্রদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে নদীর গতিবেগ হ্রাস পায়। এইভাবে প্রবাহিত হওয়ার সময় পার্বত্য অঞ্চলে বড়ো বড়ো পাথরখণ্ড আর সমভূমি ও মোহানার কাছে বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোন্ কোন্ কারণে নদী সঞ্চয় করে ব্যাখ্যা করো” নিয়ে আলোচনা করেছি। এই “কোন্ কোন্ কারণে নদী সঞ্চয় করে ব্যাখ্যা করো” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment