এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী?
ক্ষারধাতু – লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs) এবং ফ্রান্সিয়াম (Fr) এই ধাতুগুলি তীব্র তড়িৎ-ধনাত্মকধর্মী এবং এদের অক্সাইড তীব্র ক্ষারীয়। এদের মধ্যে ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় এবং স্বল্পস্থায়ী। তাই এই ধাতুগুলিকে ক্ষারধাতু বলে।
ক্ষারীয় মৃত্তিকা ধাতু – বেরিলিয়াম (Be), ম্যাগনেশিয়াম (Mg), ক্যালশিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra) এই ধাতুগুলির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে। এই ধাতুগুলি তড়িৎ-ধনাত্মক ধর্মী ও এদের অক্সাইড ক্ষারীয়। এদের মধ্যে রেডিয়াম তেজস্ক্রিয়। এই ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়।
ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।
ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য –
| ক্ষার ধাতু | ক্ষারীয় মৃত্তিকা ধাতু |
| এদের যোজ্যতা কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান। | এদের যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন বর্তমান। |
| এই মৌলগুলির আকার বড়ো এবং বেশি ধাতব প্রকৃতির। | এই মৌলগুলির আকার তুলনামূলকভাবে ছোটো এবং কম ধাতব প্রকৃতির। |
| এদের অক্সাইডগুলির সাধারণ সংকেত P2O এবং ক্লোরাইডগুলির সাধারণ সংকেত PCl। | এদের অক্সাইডগুলির সাধারণ সংকেত QO এবং ক্লোরাইডগুলির সাধারণ সংকেত QCl2। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment