ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।

Souvick

Home » ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।

ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী?

ক্ষারধাতু – লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs) এবং ফ্রান্সিয়াম (Fr) এই ধাতুগুলি তীব্র তড়িৎ-ধনাত্মকধর্মী এবং এদের অক্সাইড তীব্র ক্ষারীয়। এদের মধ্যে ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় এবং স্বল্পস্থায়ী। তাই এই ধাতুগুলিকে ক্ষারধাতু বলে।

ক্ষারীয় মৃত্তিকা ধাতু – বেরিলিয়াম (Be), ম্যাগনেশিয়াম (Mg), ক্যালশিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra) এই ধাতুগুলির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে। এই ধাতুগুলি তড়িৎ-ধনাত্মক ধর্মী ও এদের অক্সাইড ক্ষারীয়। এদের মধ্যে রেডিয়াম তেজস্ক্রিয়। এই ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়।

ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।

ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য –

ক্ষার ধাতুক্ষারীয় মৃত্তিকা ধাতু
এদের যোজ্যতা কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান।এদের যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন বর্তমান।
এই মৌলগুলির আকার বড়ো এবং বেশি ধাতব প্রকৃতির।এই মৌলগুলির আকার তুলনামূলকভাবে ছোটো এবং কম ধাতব প্রকৃতির।
এদের অক্সাইডগুলির সাধারণ সংকেত P2O এবং ক্লোরাইডগুলির সাধারণ সংকেত PCl।এদের অক্সাইডগুলির সাধারণ সংকেত QO এবং ক্লোরাইডগুলির সাধারণ সংকেত QCl2

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ