এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মগ্নচড়া বা ব্যাংক কী? মগ্নচড়া অঞ্চলগুলির বাণিজ্যিক গুরুত্ব অধিক – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মগ্নচড়া বা ব্যাংক কী? মগ্নচড়া অঞ্চলগুলির বাণিজ্যিক গুরুত্ব অধিক – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মগ্নচড়া বা ব্যাংক কী?
মগ্নচড়া বা ব্যাংক – পৃথিবীর যেসকল মহাসাগর অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে বয়ে আসা হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পলি হিমশৈল গলে যায় বলে অধঃক্ষিপ্ত হয়। হাজার হাজার বছর ধরে সমুদ্র তলদেশে এই পদার্থসমূহ অধঃক্ষিপ্ত হয়ে সৃষ্টি হয় অগভীর সমুদ্র অঞ্চল। এই অগভীর সমুদ্র মগ্নচড়া বা ব্যাংক নামে পরিচিত।
মগ্নচড়া -এর উদাহরণ – গ্র্যান্ড ব্যাংক, রকফল ব্যাংক, ডগার্স ব্যাংক হল পৃথিবী বিখ্যাত মগ্নচড়া। মগ্নচড়া গুলি বাণিজ্যিক মৎস্য আহরণে বিখ্যাত।
মগ্নচড়া অঞ্চলগুলির বাণিজ্যিক গুরুত্ব অধিক – ব্যাখ্যা করো।
মগ্নচড়া অঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব –
সমুদ্রের মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়েছে সেখানে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। শীতল স্রোতের সঙ্গে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্র তলদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা, আগাছা প্রভৃতি দীর্ঘদিন ধরে জমা হয়ে অগভীর মগ্নচড়ার সৃষ্টি হয়। গ্র্যান্ড, ডগার্স, সেবল, জর্জেস, রকফল ব্যাংক হল বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্যক্ষেত্র। এর কারণগুলি হল –
- মগ্নচড়াগুলি অগভীর (অনধিক 200 মিটার) হওয়ায় সূর্যালোক সহজেই প্রবেশ করতে পারে যা মৎস্য ও প্ল্যাংকটনের জন্ম-বৃদ্ধি ও বসবাসের জন্য আদর্শ। এখানকার উষ্ণতা 20° সেলসিয়াস হয়।
- মৎস্যের প্রিয় খাদ্য প্ল্যাংকটনের প্রচুর সমাবেশ ঘটে।
- বিভিন্ন প্রজাতির মৎস্যের সমাগম ঘটে।
- উষ্ণ ও শীতল স্রোতের মিলনে সমুদ্রজলের ঊর্ধ্বমুখী আবর্তের সঙ্গে ফসফেট, নাইট্রেট, মৃত জীব দেহাংশ প্রভৃতি উপরিস্তরে উঠে আসে, যা মাছের খাদ্য হিসেবে বিবেচিত হয়।
- দুই ভিন্নধর্মী জলের মিশ্রণে উষ্ণতা ও লবণাক্ততার সমতা রক্ষিত হয় ফলে মাছের বসবাস করার উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে।
এই সব কারণে মগ্নচড়া অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মৎস্য সংগৃহীত হয়, যা বাণিজ্যের কাজে ব্যবহার করা হয়। বহুদেশের উপকূলীয় অঞ্চলের (নরওয়ে, সুইডেন) মানুষদের অন্যতম প্রধান জীবিকা হিসেবে বিবেচিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মগ্নচড়া বা ব্যাংক কী? মগ্নচড়া অঞ্চলগুলির বাণিজ্যিক গুরুত্ব অধিক – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মগ্নচড়া বা ব্যাংক কী? মগ্নচড়া অঞ্চলগুলির বাণিজ্যিক গুরুত্ব অধিক – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন