মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে - ব্যাখ্যা করো।
মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।

মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।

অথবা, জোয়ারভাটার ফলাফল লেখো।

অথবা, জোয়ারভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো।

অথবা, জোয়ারভাটার পাঁচটি প্রভাব আলোচনা করো।

মানবজীবনে জোয়ারভাটার প্রভাব –

জোয়ারভাটা মানবজীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এগুলি হল –

অনুকূল বা ইতিবাচক প্রভাব –

  • জাহাজ চলাচল – জোয়ারের সময় নদীর জলের পরিমাণ ও উচ্চতা বৃদ্ধি পেলে জাহাজ ও নৌকা চলাচলের সুবিধা হয়। জোয়ারের সময় জাহাজ নদী বন্দরে সহজেই আসতে পারে এবং ভাটার সময় বন্দর থেকে সমুদ্রে ফিরে যেতে পারে। উদাহরণ – জোয়ারের সময় কলকাতা বন্দরে জাহাজ আসে এবং ভাটার টানে ফিরে যায়।
  • দূষণমুক্ত পরিবেশ – ভাটার টানে নদীর আবর্জনা সমুদ্রে চলে যায়। ফলে নদীর জল স্বচ্ছ থাকে এবং নদী তীরবর্তী অংশ দূষণমুক্ত হয়।
  • নাব্যতা বৃদ্ধি – ভাটার টানে নদী মোহানা পলি মুক্ত হয় ফলে নদীর গভীরতা ও নাব্যতা বজায় থাকে। নদীখাত গভীর থাকায় নৌ চলাচলে সুবিধা হয়। যেমন – সুন্দরবনের খাঁড়িগুলি জোয়ারের সময় নৌচলাচল যোগ্য হয়।
  • মৎস্য শিকার – জোয়ারের সময় সমুদ্রের মাছ নদীতে চলে আসে। ফলে মৎস্যজীবীদের সুবিধা হয়।
  • বিদ্যুৎ উৎপাদন – জোয়ারভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতের কাম্বে, খাম্বাত উপসাগরে এবং সুন্দরবন অঞ্চলের দুর্গাদোয়ানী খাঁড়িতে জোয়ারভাটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে।
  • বরফমুক্ততা – শীতপ্রধান অঞ্চলে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল নদীতে প্রবেশ করায় নদী মোহানা ও বন্দর বরফমুক্ত থাকে। অর্থাৎ শীতকালেও বন্দরগুলি সক্রিয় থাকে।

প্রতিকূল বা নেতিবাচক প্রভাব –

  • নদীর জলে লবণতা বৃদ্ধি – জোয়ারের লবণাক্ত জলের দ্বারা নদীর মিষ্টিজল লবণাক্ত হয়ে পড়ে। ফলে এই জলসেচের জল পানের ও শিল্প ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
  • ক্ষয়ক্ষতি – জোয়ারের প্রবল জলস্রোতে কখনো-কখনো লঞ্চ বা নৌকাডুবি হয় তখন লঞ্চ বা নৌকার ক্ষতিসহ প্রাণহানি ঘটে। প্রবল জলোচ্ছ্বাসে কৃষিজমি ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
  • পলিসঞ্চয় – অনেক সময় নদী মোহানার পলিরাশি জোয়ারের তীব্রতায় নদীর অভ্যন্তরীণ অঞ্চলে সঞ্চিত হয়ে নদীর গভীরতা ও নাব্যতা হ্রাস পায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর