এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো?
মেঘাচ্ছন্নতা –
আকাশের মেঘে ঢাকা অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলা হয়। বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি, ঘনীভবনের মাত্রা প্রভৃতির ওপর মেঘাচ্ছন্নতা নির্ভরশীল। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্নের ব্যবহারের মাধ্যমে আকাশে মেঘের অবস্থানের পরিমাণকে অক্টাস (oktas) -এ প্রকাশ করা হয়। পর্যবেক্ষণ কেন্দ্রে একটি ছোটো বৃত্তের মাধ্যমে মেঘাচ্ছন্নতা বোঝানো হয়।

মেঘ কীভাবে সৃষ্টি হয়?
মেঘের সৃষ্টি –
ভূপৃষ্ঠ থেকে যথেষ্ট ওপরে অবস্থিত বায়ুমণ্ডলের মধ্যে ভাসমান এবং দৃশ্যমান অতিসূক্ষ্ম জলকণা ও তুষারকণার সমষ্টিকে মেঘ বলে। এই মেঘ সৃষ্টির পদ্ধতি হল –
- দিনেরবেলা সূর্যতাপে গ্রীষ্মপ্রধান দেশে বারিমণ্ডল এবং শীতপ্রধান দেশে তুষারস্তূপ থেকে জলীয়বাষ্প সৃষ্টি হয়।
- জলীয়বাষ্প হালকা হওয়ায় বাতাসের সঙ্গে মিশে ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু ক্রমশ শীতল হতে থাকে এবং ওপরের ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে শিশিরাঙ্কে পৌঁছোয় ও সম্পৃক্ত হয়।
- সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে, বায়ু সমস্ত জলীয়বাষ্প ধারণ করে রাখতে পারে না।
- কিছু পরিমাণ জলীয়বাষ্প উদ্বৃত্ত বা অতিরিক্ত হয়ে পড়ে। ওই অতিরিক্ত জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ভাসমান কঠিন কণিকাসমূহকে আশ্রয় করে ঘনীভূত হয় এবং অতি সূক্ষ্ম জলকণার সৃষ্টি করে।
- বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় ভাসমান এই অতি ক্ষুদ্র জলকণার সমষ্টিই হল মেঘ।
- মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই ভাসমান মেঘ বৃষ্টিরূপে ঝরে পড়ে।
- বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারেই মেঘের সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment