মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?

Rahul

Home » মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো মেঘ কীভাবে সৃষ্টি হয় -
মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো মেঘ কীভাবে সৃষ্টি হয় –

মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো?

মেঘাচ্ছন্নতা –

আকাশের মেঘে ঢাকা অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলা হয়। বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি, ঘনীভবনের মাত্রা প্রভৃতির ওপর মেঘাচ্ছন্নতা নির্ভরশীল। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্নের ব্যবহারের মাধ্যমে আকাশে মেঘের অবস্থানের পরিমাণকে অক্টাস (oktas) -এ প্রকাশ করা হয়। পর্যবেক্ষণ কেন্দ্রে একটি ছোটো বৃত্তের মাধ্যমে মেঘাচ্ছন্নতা বোঝানো হয়।

ভারতের আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার বিভিন্ন অবস্থা
ভারতের আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার বিভিন্ন অবস্থা

মেঘ কীভাবে সৃষ্টি হয়?

মেঘের সৃষ্টি –

ভূপৃষ্ঠ থেকে যথেষ্ট ওপরে অবস্থিত বায়ুমণ্ডলের মধ্যে ভাসমান এবং দৃশ্যমান অতিসূক্ষ্ম জলকণা ও তুষারকণার সমষ্টিকে মেঘ বলে। এই মেঘ সৃষ্টির পদ্ধতি হল –

  • দিনেরবেলা সূর্যতাপে গ্রীষ্মপ্রধান দেশে বারিমণ্ডল এবং শীতপ্রধান দেশে তুষারস্তূপ থেকে জলীয়বাষ্প সৃষ্টি হয়।
  • জলীয়বাষ্প হালকা হওয়ায় বাতাসের সঙ্গে মিশে ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু ক্রমশ শীতল হতে থাকে এবং ওপরের ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে শিশিরাঙ্কে পৌঁছোয় ও সম্পৃক্ত হয়।
  • সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে, বায়ু সমস্ত জলীয়বাষ্প ধারণ করে রাখতে পারে না।
  • কিছু পরিমাণ জলীয়বাষ্প উদ্বৃত্ত বা অতিরিক্ত হয়ে পড়ে। ওই অতিরিক্ত জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ভাসমান কঠিন কণিকাসমূহকে আশ্রয় করে ঘনীভূত হয় এবং অতি সূক্ষ্ম জলকণার সৃষ্টি করে।
  • বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় ভাসমান এই অতি ক্ষুদ্র জলকণার সমষ্টিই হল মেঘ।
  • মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই ভাসমান মেঘ বৃষ্টিরূপে ঝরে পড়ে।
  • বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারেই মেঘের সৃষ্টি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? মেঘ কীভাবে সৃষ্টি হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর