মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়? মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়? মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়? মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি - ব্যাখ্যা করো।

মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়?

অথবা, মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস কীভাবে পাওয়া যায়?

সমুদ্রের তলদেশে পৃথিবীপৃষ্ঠের পলিস্তরের নীচে বৃহৎ বরফের গোঁজের মতো চাঁই আকারে মিথেন হাইড্রেটের খনি অবস্থান করে এই চাঁই উত্তোলন করা হলে তা থেকে মিথেন গ্যাস নির্গত হয় এবং বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। তাই এগুলি বিশেষ বায়ুনিরুদ্ধ চেম্বারে সংগ্রহ করা হয় এবং তা থেকে বিভিন্ন পদ্ধতিতে (যেমন – চাপ অবনমন, তাপীয় উত্তেজনা পদ্ধতি, কেলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড (CO2) প্রবেশ করিয়ে, রাসায়নিক পদ্ধতিতে মিথেন হাইড্রেট কেলাসের গঠন বিনষ্ট করে) মিথেন গ্যাস সংগ্রহ করা হয়।

মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।

অথবা, শক্তির উৎস হিসেবে মিথেন হাইড্রেটকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কেন?

পৃথিবীতে সঞ্চিত মিথেন হাইড্রেটের ভাণ্ডার অতিবৃহৎ। মিথেন হাইড্রেট থেকে তাপীয় উত্তেজনা, চাপ অবনমন এবং রাসায়নিক উপায়ে বাধক অন্তর্ভুক্তি পদ্ধতিতে মিথেন গ্যাস সংগ্রহ করা যায়। তাই এটিকে ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP-তে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এক্ষেত্রে প্রাপ্ত মিথেনের পরিমাণ যথেষ্ট বেশি। যেহেতু চিরাচরিত জীবাশ্ম জ্বালানিগুলির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে সেগুলির ভাণ্ডার দ্রুত শেষ হয়ে আসছে; তাই ভবিষ্যতের শক্তি সংকটের মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির বিকল্পশক্তিরূপে মিথেন হাইড্রেটকে গুরুত্বপূর্ণ সহায়ক বলে মনে করা হচ্ছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়? মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন সংগ্রহ করা হয়? মিথেন হাইড্রেট হল ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর