ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন?

Rahul

Home » ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন
ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন

ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন?

ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হওয়ার কারণ –

ধান উৎপাদনের নিরিখে ভারত পৃথিবীর দ্বিতীয় স্থানে (প্রথম চিন) থাকলেও ভারতের হেক্টর প্রতি ধানের উৎপাদন খুব কম। ভারতে বর্তমানে হেক্টর প্রতি ধানের উৎপাদন যেখানে 2576 কেজি সেখানে চিনের ধানের উৎপাদন প্রতি হেক্টরে 6345 কেজি ও জাপানের উৎপাদন প্রতি হেক্টরে 6266 কেজি। ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হওয়ার কারণ –

  1. চিরাচরিত পদ্ধতি – ভারতের অধিকাংশ স্থানে প্রাচীন চিরাচরিত পদ্ধতিতে চাষ করা হয়। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার হয় না।
  2. মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা – ভারতে ধান চাষ মৌসুমি বৃষ্টিপাতের ওপর অতিরিক্ত নির্ভর করায় যে বছর বৃষ্টিপাত কম হয় ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়।
  3. পুঁজির অভাব – ভারতে ধান চাষিরা বেশিরভাগ খুবই দরিদ্র। তাই তাদের কাছে উচ্চমানের যন্ত্রপাতি, উচ্চফলনশীল বীজ কেনার মতো অর্থের জোগান থাকে না।
  4. আধুনিক যন্ত্র ব্যবহারের অসুবিধা – ভারতের কৃষিজমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হওয়ায় আধুনিক যন্ত্র ব্যবহারে অসুবিধা হয়। ফলে হেক্টর প্রতি ফসলের উৎপাদনও কমে যায়।
  5. দক্ষতার অভাব – ভারতের কৃষকসম্প্রদায় বেশিরভাগ নিরক্ষর হওয়ায় চাষের আধুনিক পদ্ধতি, উচ্চফলনশীল বীজের প্রয়োগ, আধুনিক জলসেচ ব্যবস্থা, জৈবসার প্রভৃতি ব্যাপারে দক্ষ নয়।
  6. বন্যার প্রকোপ – মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে সমভূমি অঞ্চলে নদীর খাতে জলের প্রবাহ বেড়ে যায়, নদীতীরবর্তী চাষের জমিতে বন্যা হলে ফসল ক্ষতিগ্রস্ত হয়।

উপরোক্ত কারণগুলির জন্য ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন অনেক কম।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ