এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন?
যে যে আয়ন দ্বারা তড়িৎযোজী যৌগটি উৎপন্ন হয়, সেই আয়নগুলির আকার যত ছোটো হবে, যৌগটি তত স্থায়ী হবে। NaCl অণু এবং CsCl অণুর মধ্যে Na+ আয়নের আকার Cs+ আয়নের চেয়ে ছোটো। তাই Na+ এবং CI– আয়নের মধ্যে তড়িৎ আকর্ষণ বল, Cs+ এবং CI– আয়নের মধ্যে সৃষ্ট আকর্ষণ বলের চেয়ে অনেক বেশি। তাই NaCl অণু CsCI অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী।
NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।
সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। জল পোলার বা ধ্রুবীয় যৌগ। জলের অণু NaCl -এর Na+ আয়ন এবং CI– আয়নকে ঘিরে রাখে এবং NaCl যৌগ থেকে Na+ এবং CI আয়নকে বিচ্ছিন্ন হতে সাহায্য করে। ফলে NaCl জলে দ্রবীভূত হয়। কিন্তু বেঞ্জিন নপোলার জৈব দ্রাবক হওয়ায় সেটি NaCl -এর Na+ এবং CI– -কে বিচ্ছিন্ন করতে পারে না, ফলে NaCl বেঞ্জিনে দ্রবীভূত হয় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment