NaCl অণু CsCl অণুর চেয়ে বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না কেন?

Souvick

Home » NaCl অণু CsCl অণুর চেয়ে বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।

NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন?

যে যে আয়ন দ্বারা তড়িৎযোজী যৌগটি উৎপন্ন হয়, সেই আয়নগুলির আকার যত ছোটো হবে, যৌগটি তত স্থায়ী হবে। NaCl অণু এবং CsCl অণুর মধ্যে Na+ আয়নের আকার Cs+ আয়নের চেয়ে ছোটো। তাই Na+ এবং CI আয়নের মধ্যে তড়িৎ আকর্ষণ বল, Cs+ এবং CI আয়নের মধ্যে সৃষ্ট আকর্ষণ বলের চেয়ে অনেক বেশি। তাই NaCl অণু CsCI অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী।

NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।

সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। জল পোলার বা ধ্রুবীয় যৌগ। জলের অণু NaCl -এর Na+ আয়ন এবং CI আয়নকে ঘিরে রাখে এবং NaCl যৌগ থেকে Na+ এবং CI আয়নকে বিচ্ছিন্ন হতে সাহায্য করে। ফলে NaCl জলে দ্রবীভূত হয়। কিন্তু বেঞ্জিন নপোলার জৈব দ্রাবক হওয়ায় সেটি NaCl -এর Na+ এবং CI -কে বিচ্ছিন্ন করতে পারে না, ফলে NaCl বেঞ্জিনে দ্রবীভূত হয় না।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl অণু CsCl অণুর চেয়ে অনেক বেশি স্থায়ী কেন? NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয় না-ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ