এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল? নীল বিদ্রোহে শহুরে শিক্ষিত সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল? নীল বিদ্রোহে শহুরে শিক্ষিত সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল?
জে. জে. লিংকে, ফ্রেডারিক সুর, বামওয়েচ প্রমুখ খ্রিস্টান মিশনারিগণ সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিলেন। আলেকজান্ডার ডাফ প্রমুখ মিশনারিদের সমর্থনে এগিয়ে আসেন। রেভারেন্ড জেমস্ লং নামক জনৈক ভারত প্রেমিক খ্রিস্টান পাদ্রী নিজের নামে ‘নীলদর্পণ’ নাটকের ইংরাজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ সরকারের কোপে পড়েন।
নীল বিদ্রোহে শহুরে শিক্ষিত সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?
নীল বিদ্রোহ মূলত কৃষকবিদ্রোহ হলেও কলকাতার শহুরে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যে তা প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। নীলচাষিদের প্রতি নীলকরদের অবর্ণনীয় অত্যাচার, দাঁদন প্রথা, উর্বর জমিতে নীলচাষে কৃষকদের বলপূর্বক বাধ্য করা প্রভৃতি বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে ‘সমাচার চন্দ্রিকা’, ‘তত্ত্ববোধিনী পত্রিকা’, ‘সোমপ্রকাশ’, ‘হিন্দু প্যাট্রিয়ট’ প্রভৃতি নীলচাষিদের মুখপত্রে পরিণত হয়েছিল। নাট্যকার দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ’ নাটক রচনা করে নীল বিদ্রোহের বাস্তব চিত্র তুলে ধরেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল? নীল বিদ্রোহে শহুরে শিক্ষিত সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল? নীল বিদ্রোহে শহুরে শিক্ষিত সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন