আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কী বোঝ? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যাবস্থাপনার প্রশ্ন। উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কী বোঝ? – আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

ওপেন ডাম্পিং
মূল শহর থেকে দূরে কোনো ফাঁকা নীচু জায়গায় নগরের দৈনিক বর্জ্য পদার্থ জমা করা হয়। এইভাবে উন্মুক্ত স্থানে পড়ে থাকা জঞ্জাল বা বর্জ্য ব্যবস্থাপনকে ওপেন ডাম্পিং বলে। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না এবং খরচও তেমন নেই। অনেকসময় ওইসব বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এই পদ্ধতির অনেকগুলি ক্ষতিকর দিক রয়েছে।
যেমন –
- বৃষ্টির জল ওই, বর্জ্য ধোয়া জল হিসেবে পরিবাহিত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে দূষিত করে।
- উন্মুক্তভাবে পড়ে থাকে বলে অসম্ভব দুর্গন্ধ ছড়ায়।
- মশা, মাছি, ইঁদুর, বর্জ্যভুক পাখির আগমন ঘটে, যা থেকে নানাবিধ রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে।
- ওই বর্জ্য পোড়ালে বায়ু দূষণ ঘটে।
আরও পড়ুন – বর্জ্য কীভাবে জলদূষণ ঘটাচ্ছে? বর্জ্য পদার্থকে ভস্মীভূত কীভাবে করা হয়?
উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং হলো নিয়ন্ত্রণহীনভাবে বর্জ্য পদার্থ জমা করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে, বর্জ্য পদার্থ খোলা জায়গায় জমা করা হয়, কোন ঢাকনা বা অন্য কোন প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই।
উন্মুক্তভাবে বর্জ্য জমা করা পরিবেশের জন্য ক্ষতিকর। বর্জ্য পদার্থ পরিচালনার জন্য ল্যান্ডফিল, ইনসিনারেটর এবং রিসাইক্লিং এর মতো বিকল্প পদ্ধতি ব্যবহার করা উচিত।





মন্তব্য করুন