অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।

Rahul

Home » অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অধঃক্ষেপণ বলতে কী বোঝো -
অধঃক্ষেপণ বলতে কী বোঝো –

অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।

অধঃক্ষেপণ –

জলীয়বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই জলকণা বা তুষারকণার ভূপৃষ্ঠে পতনকেই অধঃক্ষেপণ বলে। ঘনীভূত জলীয়বাষ্পের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ দেখা যায়। যথা –

  • বৃষ্টিপাত।
  • তুষারপাত।
  • শিলাবৃষ্টি প্রভৃতি।

মোট অধঃক্ষেপণের প্রায় 90 শতাংশই বৃষ্টিপাত আকারে ঘটে থাকে। তাই অধঃক্ষেপণ বলতে সাধারণভাবে বৃষ্টিপাতকেই বোঝায়। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ হল –

বৃষ্টিপাত –

জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে গিয়ে ঘনীভূত হওয়ার পর জলকণাগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে ফোঁটা ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৈশিষ্ট্য, প্রকৃতি ও সংঘটনের প্রক্রিয়ার ভিত্তিতে তিন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। যথা –

  • পরিচলন বৃষ্টিপাত।
  • শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।
  • ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত।

তুষারপাত –

শীতপ্রধান দেশে বা উঁচু পার্বত্য অঞ্চলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণার পরিবর্তে তুষারকণায় পরিণত হয়। এই তুষারকণা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে, তাকে তুষারপাত বলে।

স্লিট –

ভূপৃষ্ঠের কাছে শীতল মেঘের স্তর ও তার ওপরে উষ্ণ মেঘের স্তর অবস্থান করলে তুষার নীচে পতিত হওয়ার সময় উষ্ণ বায়ুস্তরের মধ্যে গলে জলকণায় পরিণত হয়, এই জলকণাগুলি ভুপৃষ্ঠের নিকটে শীতল বায়ুর সংস্পর্শে এসে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয়। উচ্চ ও মধ্য অক্ষাংশে এই প্রকার অধঃক্ষেপণকে বলে স্লিট।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি –

0.5 মিমির কম ব্যাসযুক্ত জলকণা গুঁড়িগুঁড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বলে।

শিলাবৃষ্টি –

জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বমুখী বায়ু ওপরে উঠে যায় এবং অধিক শৈত্যের জন্য জলকণা জমাট বেঁধে ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়। অবশেষে এই বরফকণাগুলি পরস্পর যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পেলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে ভূপৃষ্ঠে নেমে আসে। একে শিলাবৃষ্টি বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” নিয়ে আলোচনা করেছি। এই “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – বিষয়সংক্ষেপ