এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে গলিয়ে তড়িৎবিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে গলিয়ে তড়িৎবিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন?
উত্তাপে কঠিন AlCl₃ তরলে পরিণত না হয়ে, 180°C তাপমাত্রায় ঊর্ধ্বপাতিত হয়ে যায়। এ ছাড়া অনার্দ্র AlCl₃ একটি সমযোজী পদার্থ এবং তড়িতের অপরিবাহী। অপরদিকে, AlCl₃ বা অ্যালুমিনিয়াম ধাতুর অন্যান্য লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হলেও ওই লবণের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়ামের পরিবর্তে হাইড্রোজেন মুক্ত হয়। এ ছাড়া AlCl₃ বা অ্যালুমিনিয়ামের অন্য লবণ জলীয় দ্রবণে আর্দ্রবিশ্লিষ্ট হয়ে Al(OH)₃ -এর সাদা আঠালো অধঃক্ষেপ উৎপাদন করে। তাই অনার্দ্র AlCl₃ -কে গলিয়ে তড়িৎবিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে গলিয়ে তড়িৎবিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment