এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।
ওজোন স্তর বিনাশের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা –
প্রাকৃতিক কারণ –
স্ট্র্যাটোস্ফিয়ারে ক্রমান্বয়ে ওজোন গ্যাসের সৃষ্টি ও বিনাশের মধ্য দিয়ে এই স্তরে ওজোন গ্যাসের স্বাভাবিক ঘনত্ব বজায় থাকে। কিন্তু অতিবেগুনি রশ্মির প্রভাবে আলোক-রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের বিনাশ ঘটে।
মনুষ্যসৃষ্ট কারণ –
বিভিন্ন মনুষ্যসৃষ্ট উৎস থেকে নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলি উৎপন্ন হয়ে ওজোন স্তরের বিনাশ করে। যেমন –
- CFC -এর ভূমিকা – ওজোন স্তর বিনাশে প্রধান দায়ী গ্যাসটি হল ক্লোরোফ্লুরোকার্বন (CFC)। এই সমস্ত ক্লোরোফ্লুরো যৌগগুলি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে ক্লোরিন (CI) পরমাণু তৈরি করে এবং ওজোন অণুকে ভেঙে ওজোন স্তরের বিনাশ ঘটায়।
- নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা – নগরায়ণ ও শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস বায়ুতে মিশছে। পারমাণবিক বোমার বিস্ফোরণে এবং স্ট্র্যাটোস্ফিয়ারে চলমান সুপারসনিক জেট বিমান থেকে নাইট্রোজেন বিভিন্ন অক্সাইডসমূহ বায়ুতে মিশছে, যা ওজোন গ্যাস বিনাশের জন্য দায়ী।
- হ্যালোন যৌগের ভূমিকা – বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বনের সঙ্গে হ্যালোন রাসায়নিক যৌগগুলি বিশেষত হ্যালোন-1211 ও হ্যালোন-1301 এই যৌগ দুটি ওজোন স্তর বিনাশে বিশেষ ভূমিকা নেয়।
- ব্রোমিন রাসায়নিক যৌগের ভূমিকা – বর্তমানে আগুন নেভানোর কাজে ব্রোমিন সমৃদ্ধ রাসায়নিক যৌগ যেমন – ট্রাইফ্লুরোব্রোমোকার্বন, মিথাইল ব্রোমাইড প্রভৃতি ব্যবহার করা হচ্ছে, যা ওজোন স্তর বিনাশে সক্রিয় ভূমিকা নেয়।
- কারখানার ধোঁয়া – শিল্প কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে উপস্থিত সালফেট অ্যারোসল ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী।
- সুপারসনিক জেট বিমান কর্তৃক পরিত্যক্ত জলীয় বাষ্প প্রভৃতি ওজোন স্তরের বিনাশ ঘটায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment